ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে টসে হেরে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। শুক্রবার (২৪ জুন) বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হবে।
প্রথম টেস্টে হেরে সিরিজে পিছিয়ে গেছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর লড়াই সাকিব আল হাসানের দলের।
প্রথম টেস্টে ম্যাচের শুরুতেই ছিটকে পড়েছিল বাংলাদেশ। এবার সেটি এড়াতে চান সাকিব আল হাসান। তিনি বলেছেন, ‘আমাদের ফোকাস থাকবে প্রথম দুই ঘণ্টায়। সেটা আমরা ব্যাটিং করি বা বোলিং করি। তারপর থেকে আমাদের ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলতে হবে। প্রথম দুই ঘণ্টা আমরা ভালোভাবে শুরু করার চেষ্টা করব। ’
দুই টেস্টের এই সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। টেস্ট চ্যাম্পিয়নশিপে ৯ ম্যাচ থেকে মোটে ১৬ পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট টেবিলের সবার শেষে আছে বাংলাদেশ। আর ৮ ম্যাচ থেকে ৪২ পয়েন্ট ছয়ে অবস্থান করছে উইন্ডিজ।
দ্বিতীয় টেস্টে বাংলাদেশের একাদশ:
তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হাসান শান্ত, এনামুল হক, লিটন দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, নুরুল হাসান, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, খালেদ আহমেদ।