খেলা

বাদ পড়লেন মুমিনুল, নেই মুস্তাফিজও

 ফাইল ছবি
ফাইল ছবি

অ্যান্টিগায় প্রথম টেস্টে হেরে সিরিজে পিছিয়ে গেছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচে সেটি এড়াতে চান সাকিব আল হাসান। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে অ্যান্টিগায় যে একাদশ নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ দল, সেই একাদশ থেকে সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্টে দুটি পরিবর্তন এনেছে টাইগাররা।

টানা অফ ফর্মের কারণে বাদ পড়েছেন সদ্য সাবেক অধিনায়ক মুমিনুল হক, বিশ্রাম দেওয়া হয়েছে মুস্তাফিজুর রহমানকে। তাদের বদলি হিসেবে দলে জায়গা পেয়েছেন এনামুল হক বিজয় ও শরিফুল ইসলাম।

প্রথম টেস্ট ৭ উইকেটে হারের পর সিরিজ বাঁচাতে বাংলাদেশের সামনে এ ম্যাচে জয়ের বিকল্প নেই। এমন সমীকরণ নিয়ে খেলতে নেমে আবারো টস হেরে ব্যাটিং করছে টাইগাররা।

দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশ একাদশ:

তামিম ইকবাল খান, মাহমুদুল হাসান জয়, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, সৈয়দ খালেদ ও শরিফুল ইসলাম।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ