খেলা

শুরুটা ভালো হলেও হঠাৎ ছন্দপতন

 ব্যাট করছে বাংলাদেশ
ব্যাট করছে বাংলাদেশ

সেন্ট লুসিয়া টেস্টের প্রথম দিনের শুরুটা ভালো হলেও খেই হারিয়ে ফেলেছে বাংলাদেশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩৬ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১১৫ রান করেছে বাংলাদেশ। লিটন দাস ৬ রান ও সাকিব আল হাসান ৪ রানে ক্রিজে রয়েছেন।

শুক্রবার (২৪ জুন) বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হয়। শুরুটা ভালো হলেও মধ্যাহ্ন বিরতির আগেই দুই ওপেনারের উইকেট হারায় সফরকারীরা।

মাহমুদুল হাসান জয়ের পর সাজঘরে ফেরেন ওপেনার তামিম ইকবাল। জয় ১০ ও তামিম ৪৬ রানে আউট হন।

ওয়েস্ট ইন্ডিজের সেন্ট লুসিয়ায় টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৪১ রানে জয়ের উইকেট হারায় বাংলাদেশ। ২২.৩ ওভারে দলীয় ৬৮ রানে আউট হন তামিম ইকবাল। ওয়ানডের স্টাইলে ব্যাটিং করে যাওয়া তামিম ৬৭ বলে ৯টি বাউন্ডারির সাহায্যে ৪৬ রান করে ফেরেন। এরপর আউট হন এনামুল হক বিজয়। তিনি ২৩ রান করেন।

এনামুলের পর সাজঘরে ফিরলেন নাজমুল হোসেন শান্ত। ফিলিপের করা ৩৪তম ওভারে সাজঘরে ফেরেন এনামুল। এর পরেই মায়ার্সের শিকার শান্ত। মায়ার্সের লেগ স্ট্যাম্পের বল অনসাইডে খেলতে চেয়েছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। কিন্তু বল ব্যাট মিস করে লাগে প্যাডে। জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ার। নাখোশ শান্ত রিভিউ নেন। দেখা যায় বল লেগ স্ট্যাম্পের একদম উপরে লেগে বেরিয়ে যাচ্ছে। কিন্তু আম্পায়ার্স কলের কারণে মাঠ ছাড়তে হয় শান্তকে। ড্রেসিংরুমে রিপ্লে দেখে তামিম ইকবালও আশ্চর্য হন।

দ্বিতীয় টেস্টে বাংলাদেশের একাদশ:

তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হাসান শান্ত, এনামুল হক, লিটন দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, নুরুল হাসান, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, খালেদ আহমেদ।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ