খেলা

কেক কেটে পদ্মা সেতু উদ্বোধন উদযাপন করলো বাফুফে

বাফুফে
বাফুফে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে উচ্ছ্বাসে ভাসিয়ে জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন করলেন নিজের সাহস আর একান্ত প্রচেষ্টায় গড়া পদ্মা সেতু। উদ্বোধনের শুভক্ষণ কেক কেটে উদযাপন করলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের নেতৃত্বে নির্বাহী কমিটির পাঁচ সদস্য ও নারী জাতীয় ফুটবলাররা মিলে কেক কাটেন।

পদ্মা সেতুর মাধ্যমে দেশের ফুটবলে ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা দেখছেন বাফুফে সভাপতি, ‘পদ্মা সেতুর মাধ্যমে ঢাকার বাইরে ভেন্যু করার সুযোগ বাড়লো। ফুটবল বিকেন্দ্রীকরণ ও প্রসারে এই সেতু বড় ভুমিকা রাখবে।’ সভাপতির এই মন্তব্যের সঙ্গে যোগ করে নির্বাহী সদস্য ও নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘এই সেতু হওয়ায় ফলে নারী ফুটবলারদের অনেকেই নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে।’ নারী ও পুরুষ ফুটবলারদের অনেকের বাড়ি দেশের দক্ষিণ অংশে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের বাড়িও পদ্মার পাড়ে ফরিদপুরে।

শনিবার(২৫ জুন) সকালে দশটায় পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠান শুরু হয়। বাফুফে ভবনে প্রজেক্টরের মাধ্যমে নারী ফুটবলার সহ ফুটবল সংশ্লিষ্ট অনেকেই এই অনুষ্ঠান উপভোগ করেন। দুপুরে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের উপস্থিতিতে কেক কাটা হয়।

এ সময় বাফুফে নির্বাহী সদস্য মাহফুজা আক্তার কিরণ, নুরুল ইসলাম নুরু, সত্যজিত দাশ রুপু, বিজন বড়ুয়া ও আমের খান উপস্থিত ছিলেন। বাফুফের নির্বাহী কমিটির অনেকে সশরীরে পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠান সুধী সমাবেশে উপস্থিত ছিলেন।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ