খেলা

পদ্মা সেতু আমাদের গৌরব, মর্যাদা, অহংকার: পাপন

কেক কাটে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
কেক কাটে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ পদ্মা সেতুর উদ্বোধন করেছেন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সেটির সঙ্গে একাত্মতা প্রকাশ করে কেক কাটে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

লাল-সবুজ আলোকসজ্জায় রঙিন রুপ ধারণ করে শেরে বাংলা। মাঠের ভেতর সবুজ গালিচার ওপর সবুজ মঞ্চ করে কেক কাটা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধনের ঘোষণা ও পুরো উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি জায়ান্ট স্ক্রিনে দেখানোও হয় মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণার পর বিশাল কেক কাটা হয়। এছাড়া কোরআনখানি, মিলাদ মাহফিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতও অনুষ্ঠিত হয়েছে। পরে দুঃস্থদের মাঝে খাবার বিতরণও করা হয়।

জমকালো অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, পদ্মা সেতুর স্বপ্ন ও গল্প রূপকথাকেও হার মানায়। এই গল্পের প্রতিটা পাতায় যে নাম লেখা আছে সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এই স্বাধীনতার স্বপ্নটা যেমন একমাত্র বঙ্গবন্ধুর পক্ষেই সম্ভব ছিল দেখা ও বাস্তবায়ন করা। পদ্মা সেতুও একমাত্র বঙ্গবন্ধু কন্যার পক্ষেই সম্ভব, আর কারো পক্ষে না। এটা দ্বিতীয় কেউ চিন্তাই করতেও পারে না।

তিনি আরও বলেন, এটা আমাদের গৌরব, এটা আমাদের মর্যাদা, এটা আমাদের অহংকার।

এ আনন্দযজ্ঞে জাতীয় দলের ক্রিকেটাররা না থাকলেও শেরে বাংলায় বাংলাদেশ টাইগার্সের ক্যাম্প থেকে সৌম্য সরকার, ইমরুল কায়েস, নাইম ইসলাম ও আল আমিন প্রমুখ ক্রিকেটারকেও দেখা গেছে। বিসিবি পরিচালক মাহবুব আনাম, ইসমাইল হায়দার মল্লিক, প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজনসহ অন্য পরিচালকরাও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ