সেইন্ট লুসিয়া টেস্টের প্রথম দিনে বাংলাদেশ অলআউট হয় ২৩৪ রানে। বাংলাদেশের প্রথম ইনিংসের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত হলেও ম্যাচে ফিরেছে টাইগাররা। একই ওভারে রেমন রেইফারের পর নতুন ব্যাটসম্যান এনক্রুমা বোনারকে ফেরান খালেদ আহমেদ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ৪২ ওভারে ৪ উইকেটে ১৩৭ রান করেছে ক্যারিবীয়রা। শরিফুল ও মিরাজ একটি করে উইকেট নিয়েছেন। স্বাগতিকদের শিবিরে বড় আঘাত হানেন খালেদ। তিনি দুইটি উইকেট নেন।
এর আগে দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে শুরুতেই বাংলাদেশের বোলারদের ওপর ছড়ি ঘোরাতে শুরু করেন দুই ক্যারিবীয় ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট এবং জন ক্যাম্পবেল। দু’জন মিলে ১০০ রানের জুটি গড়ে ফেলেন।
এরপরই স্বাগতিকদের ব্যাটিংয়ের ওপর প্রথম আঘাতটা হানতে পারলেন বাংলাদেশের তরুণ পেসার শরিফুল ইসলাম।
দ্বিতীয় টেস্টে বাংলাদেশের একাদশ:
তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হাসান শান্ত, এনামুল হক, লিটন দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, নুরুল হাসান, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, খালেদ আহমেদ।