খেলা

মালয়েশিয়ার বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশের মেয়েরা

 ঘরের মাটিতে প্রথম সিরিজ জয় করলো বাংলাদেশ
ঘরের মাটিতে প্রথম সিরিজ জয় করলো বাংলাদেশ

মালয়েশিয়ার বিপক্ষে ফিফার শেষ প্রীতি ম্যাচে গোলশূন্য ড্র করে ইতিহাস গড়লো বাংলাদেশের মেয়েরা।

রোববার (২৬ জুন) রাজধানীর কমলাপুরে বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে মালয়েশিয়ার জালে গোলউৎসব করলেও এদিন জালের দেখা পেলেন না আঁখি, সাবিনারা। আর তাই গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছে ম্যাচটি। তবে দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যাবধানে জিতে নিয়েছে বাংলাদেশ; যা ঘরের মাটিতে প্রথম।

দুটি ফিফা প্রীতি ম্যাচের প্রথমটিতে ৬-০ গোলে জয় পেয়েছিল বাংলাদেশ। ফলে দলের প্রতি সকলের প্রত্যাশার পারদ ছিল তুঙ্গে। র‌্যাংকিংয়ে ৬১ ধাপ এগিয়ে থাকা মালয়েশিয়ার বিপক্ষে আজও বুক চিতিয়ে লড়াইও করেছে বাংলাদেশ। একের পর এক আক্রমণে নিজেদের শক্তি-সামর্থ্যের প্রমাণ দিয়েছেন সাবিনারা। আক্ষেপ ছিল শুধু একটি গোলের।

মালয়েশিয়া আজ রক্ষণাত্নক কৌশল অবলম্বন করেছে। তাদের জমাট বাঁধন অনেক সময় ভাঙতে সক্ষম হয়নি বাংলাদেশ। দ্বিতীয়ার্ধেও বেশ কিছু আক্রমণে গেছেন সাবিনারা। কিন্তু গোলের মুখ দেখা হয়নি তাদের। এই ম্যাচে ১৮ কর্নার পেয়েও সাবিনারা গোল করতে পারেননি। ফলে গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় স্বাগতিক দলকে।

এই ম্যাচ দেখতে আসা দর্শকদের টিকেট থেকে প্রাপ্ত আয়, দেশে চলমান বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনের কাজে দান করা হবে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ