খেলা

অবসর নিচ্ছেন মরগ্যান

মরগ্যান
মরগ্যান

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ডের বাঁহাতি মিডলঅর্ডার ব্যাটার সাদা বলের ক্রিকেটের অধিনায়ক ইয়ন মরগ্যান। চলতি সপ্তাহেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেবেন মরগ্যান- এমনটাই জানাচ্ছে ইংল্যান্ডের জনপ্রিয় সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

একে তো ফর্ম নেই, তার ওপর ফিটনেসেও ঘাটতি। সবমিলিয়ে জাতীয় দলে জায়গা ধরে রাখাই মুশকিল হয়ে পড়েছে ইয়ন মরগ্যানের। তাই নতুন অধিনায়ক হিসেবে উইকেটরক্ষক ব্যাটার জস বাটলার কিংবা মঈন আলির অধিক সম্ভাবনার কথা লিখেছে তারা।

সবশেষ নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচেই ০ রানে আউট হন মরগ্যান। পরে গত বুধবার তৃতীয় ম্যাচের একাদশেই দেখা যায়নি তাকে। তখন ভারপ্রাপ্ত অধিনায়ক বাটলার জানান, কুঁচকির পুরোনো চোট ফিরে আসায় খেলতে পারছেন না মরগ্যান।

কিন্তু ইংল্যান্ডের সংবাদমাধ্যমগুলো তখন জানায়, মূলত বাদই দেওয়া হয়েছে মরগ্যানকে। কারণ হিসেবে স্রেফ কুঁচকির চোটের কথা বলা হয়েছে। এই সন্দেহ আরও জোরালো হয়, শনিবার মরগ্যান একটি কর্পোরেট ম্যাচে খেলতে নামলে। অবশ্য মঙ্গলবারের একটি ম্যাচ থেকে তিনি নিজের নাম সরিয়ে নিয়েছেন।

গত ওয়ানডে বিশ্বকাপের পর থেকে ১৫ ওয়ানডেতে মাত্র ৩২ গড়ে ৩৫৩ রান করেছেন মরগ্যান। ফিফটি ও সেঞ্চুরি করতে পেরেছেন একবার করে। এছাড়া টি-টোয়েন্টিতে এ সময়ের মধ্যে খেলা ৩২ ম্যাচে চার ফিফটির সাহায্যে ২৮ গড়ে করেছেন ৬৪৮ রান।

মরগ্যানের জায়গায় নতুন অধিনায়ক হিসেবে বাটলারের দিকেই জোর দেওয়া হচ্ছে বেশি। ২০১৫ সাল থেকে মরগ্যানের ডেপুটি হিসেবে রয়েছেন বাটলার। এরই মধ্যে ১৩টি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। পাশাপাশি সাম্প্রতিক ফর্মও কথা বলছে বাটলারের পক্ষে।

নতুন অধিনায়ক যে-ই হোক না কেন, ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসে অমর হয়েই থাকবেন মরগ্যান। কেননা তার অধীনেই যে নিজেদের প্রথম ওয়ানডে বিশ্বকাপ জিতেছে ইংলিশরা। ২০১৫ সালের বিশ্বকাপের আগে অধিনায়কত্ব নিয়ে চার বছরের মধ্যেই দলকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছেন মরগ্যান।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ