ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি আর ওয়ানডে সিরিজের জন্য ১৩ সদস্যের দুটি ভিন্ন দল ঘোষণা করেছে। এবার দলে এসেছে একাধিক পরিবর্তন।
সবশেষ টি-টোয়েন্টি সিরিজ থেকে ক্যারিবীয়রা বাদ দিয়েছে ৭ জনকে। এর মাঝে পোলার্ড আর হোল্ডার নিয়েছেন অবসর। বাকিরা ফর্মহীনতার কারণে দলে জায়গা হারিয়েছে। ফ্যাবিয়ান অ্যালেন, ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, শেলডন কটরেল ও শাই হোপ হারিয়েছেন জায়গা। দলে ঢুকেছেন ওবেদ ম্যাকয়, শামার ব্রুকস, আলজারি জোসেফ, কেমো পল আর ডেভন থমাস।
ওয়ানডে দল থেকে বাদ দেয়া হয়েছে ক্রুমাহ বোনার, শারমন লুইস ও হেইডেন ওয়ালশ জুনিয়রকে। দলে ডাক পেয়েছেন গুদাকেশ মোতি। ২ জুলাই থেকে শুরু হবে টি-টোয়েন্টি আর ১৩ জুলাই থেকে ওয়ানডে সিরিজ।
দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: