খেলা

ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজে ছুটি চেয়েছেন সাকিব

সাকিব আল হাসান
সাকিব আল হাসান

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এখন ওয়েস্ট ইন্ডিজ আছে টাইগাররা। এরইমধ্যে টেস্ট সিরিজ শেষও হয়েছে। বাকি আছে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ। ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজ না খেলে যুক্তরাষ্ট্র চলে যাবেন সাকিব আল হাসান- এমন গুঞ্জন গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল। অবশেষে সে গুঞ্জনই সত্যি হলো।

অফিসিয়ালি সাকিব জানিয়ে দিয়েছেন, তিনি ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজে নেই। টি-টোয়েন্টি খেলেই নিউইয়র্ক চলে যাবেন স্ত্রী-কন্যাদের কাছে।

বুধবার (২৯ জুন) মিরপুরে বোর্ড মিটিং শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

তিনি বলেন, ‘সাকিব আমার কাছে না খেলার কথা বলেনি। কোন ছুটির আবেদনও করেনি। তবে আমাদের ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুসের কাছে জানিয়েছে, সে ওয়ানডে খেলতে চায় না।’

সাকিব কী আনুষ্ঠানিকভাবে বোর্ডকে জানিয়েছেন, তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে অংশ নেবেন না?

এমন প্রশ্নে পাপনের ব্যাখ্যা, ‘যেহেতু জালাল ভাই (জালাল ইউনুস) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান, তার কাছে জানানো মানে অফিসিয়ালি বলাও যায়।’

আগামী ২ ও ৩ জুলাই প্রথম দুই টি-টোয়েন্টি হবে ডোমিনিকায়। ৭ জুলাই গায়ানায় অনুষ্ঠিত হবে শেষ টি-টোয়েন্টি। এরপর তিনটি ওয়ানডে ম্যাচ হবে গায়ানাতেই। এই সিরিজের ম্যাচগুলো হবে ১০, ১৩ ও ১৬ জুলাই।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ