তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় রোববার (৩ জুলাই) রাত সাড়ে ১১টায় ডোমিনিকার উইন্ডসর পার্কে খেলাটি শুরু হবে।
প্রথম টি-টোয়েন্টিতেও টস জিতেছিল উইন্ডিজ, সেদিন আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল তারা। তবে এবার আগে বাংলাদেশকে বোলিংয়ে পাঠিয়েছে স্বাগতিকরা।
প্রথম ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হয়েছে। আজ বাংলাদেশ একাদশে দুটি পরিবর্তন আনা হয়েছে। দলের ফিরেছেন তাসকিন আহমেদ ও মোসাদ্দেক হোসেন সৈকত। ফলে জায়গা হারাতে হয়েছে মুনিম শাহরিয়ার ও নাসুম আহমেদকে। বাংলাদেশ একাদশ সাজিয়েছে তিন পেসার নিয়ে।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, আফিফ হোসাইন, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।