খেলা

সুদূর ওয়েস্ট ইন্ডিজে টাইগারদের ঈদ উদযাপন

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের কারণে এবার দেশে পরিবারের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করতে পারছেন না বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। সুদূর ক্যারিবীয় দ্বীপপুঞ্জে নিজেদের মধ্যেই ঈদের আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমানরা।

বাংলাদেশে রোববার (১০ জুলাই) ঈদ হলেও, ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় শনিবার (৯ জুলাই) উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। স্থানীয় সময় সকালে সবাই মিলে ঈদের নামাজ পড়েছেন ক্রিকেটাররা। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি আপলোড করে সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিচ্ছেন তারা।

দলের অন্যতম প্রাণোচ্ছ্বল চরিত্র অফস্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ লিখেছেন, ‘সবাইকে ঈদের শুভেচ্ছা। আল্লাহ্ আমাদের আত্মত্যাগ কবুল করুন।’

সতীর্থদের সঙ্গে তোলা সেলফি আপলোড করে ডানহাতি পেসার এবাদত হোসেন লিখেছেন, ‘মুসলিম উম্মাহকে ঈদ মোবারক।’

তরুণ বাঁহাতি পেসার শরিফুল ইসলাম নিজের ফেসবুক পেজে লিখেছেন, আসসালামু আলাইকুম! সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। ঈদ মোবারক।’

এছাড়া ধারাভাষ্যকার হিসেবে ওয়েস্ট ইন্ডিজে থাকা জাতীয় দলের সাবেক ক্রিকেটার আতহার আলি খান নিজের ফেসবুকে লিখেছেন, ‘ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ্! বাংলাদেশ দলের সঙ্গে ঈদের নামাজ আদায় করলাম।’

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ