খেলা

টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা তামিমের

 ফাইল ছবি
ফাইল ছবি

টি-টোয়েন্টি ক্রিকেটকে অবশেষে অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। রোববার (১৭ জুলাই) উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষেই তিনি জানিয়েছেন এই সিদ্ধান্ত।

ক্রিকেটের ক্ষুদ্রতর ফরম্যাট থেকে অনেক দিন ধরেই দূরে আছেন তামিম। খেলেননি গেল বছর সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপেও। এরপর জানিয়েছিলেন, অন্তত ছয় মাস দূরে থাকতে চান টি-টোয়েন্টি থেকে। এবার শেষমেশ অবসরের ঘোষণাই দিয়ে বসলেন বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক।

দেশসেরা এই ওপেনার (১৭ জুলাই) তার ফেসবুক পাতায় জানিয়েছেন এই সিদ্ধান্ত। লিখেছেন, ‘আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আজকে থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করুন। ধন্যবাদ সবাইকে।’

গত ২৭ জানুয়ারি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলাকালীন হঠাৎ করেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিরতির ঘোষণা দেন এই ওপেনার। সেই বিরতির মেয়াদ ছিল ছয় মাস। বিরতি শেষ হওয়ার কথা ছিল আগামী ২৭ জুলাই।

এই ফরম্যাট থেকে ছুটিতে থাকায় ওয়েস্ট ইন্ডিজে চলমান টি-টোয়েন্টি সিরিজে অংশ নেননি বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আগেই জানিয়ে দিয়েছিলেন, উইন্ডিজ সফরে টি-টোয়েন্টি না খেললে আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও সুযোগ পাবেন না তিনি। টি-টোয়েন্টি ক্যারিয়ার নিয়েই চরম অনিশ্চয়তার মধ্যেই অবসরের এই ঘোষণা দিলেন তামিম।

এর ফলে ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে খেলা টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটাই হয়ে গেল তামিমের শেষ টি-টোয়েন্টি ম্যাচ। ২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয়েছিল তামিমের।

এখন পর্যন্ত ৭৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১টি সেঞ্চুরি এবং ৭টি হাফ সেঞ্চুরির সুবাদে ১,৭৫৮ রান করেছেন তামিম। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে ওমানের বিপক্ষে ক্যারিয়ার সর্বোচ্চ ১০৩* রান করেছিলেন এই তারকা ক্রিকেটার।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ