খেলা

ব্যাংককে ইনডোর হকিতে বাংলাদেশ আমন্ত্রিত

বাংলাদেশ হকি দল
বাংলাদেশ হকি দল

আগামী আগস্ট-সেপ্টেম্বরে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এশিয়া কাপ ইনডোর হকি টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে এশিয়ান হকি ফেডারেশন। মঙ্গলবার (১৯ জুলাই) বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিষয়টি নিশ্চিত করেছে।

বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ জানান, ‘এশিয়ান হকি ফেডারেশন আমাদের ছেলে-মেয়ে দু’দলকেই আমন্ত্রণ জানিয়েছে। তবে আমাদের মেয়েরা ইনডোরে খেলে অভ্যস্ত নয়। তাই ভাবছি শুধু ছেলেদের দল নিয়ে। আমরা অংশ নেবো কিনা সেই সিদ্ধান্ত নেইনি। সভাপতি দেশের বাইরে আছেন। তিনি আসলে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।’

সিদ্ধান্ত ঝুলে আছে আরো একটা। এশিয়া কাপ অনূর্ধ্ব-২১ পুরুষ ও নারী হকি টুর্নামেন্টে আয়োজক হওয়ার জন্য বাংলাদেশকে প্রস্তাব দিয়েছে এশিয়ান হকি ফেডারেশন। এ দুটি আয়োজনের জন্য অবশ্য এশিয়ান হকি ফেডারেশনকে বড় অংকের অর্থ দিতে হবে।

মোহাম্মদ ইউসুফ বলেছেন, ‘এই টুর্নামেন্ট আমরা আয়োজন করি বা না করি সেটা সিদ্ধান্তের বিষয়। তবে টুর্নামেন্ট যেখানেই হোক আমাদের ছেলে-মেয়ে দুটি দলই অংশ নেবে। আয়োজক হবো কিনা সে সিদ্ধান্ত হবে নির্বাহী কমিটির সভায়।’

২০১৯ সালে থাইল্যান্ডের চনবুড়িতে অনুষ্ঠিত ইনডোর টুর্নামেন্টে অংশ নিয়েছিল বাংলাদেশ। ‘এ’ গ্রুপে অংশ নিয়ে বাংলাদেশ একটি ম্যাচ জিতেছিল, হেরেছিল ৩টি। বাংলাদেশ হারিয়েছিল ফিলিপাইনকে ৯-০ গোলে। মালয়েশিয়ার কাছে হেরেছিল ৬-০ গোলে, ইরানের কাছে হেরেছিল ৮-০ গোলে এবং থাইল্যান্ডের কাছে হেরেছিল ৩-১ গোলে। স্থান নির্ধারণী ম্যাচে চাইনিজ তাইপেকে ৯-০ গোলে হারিয়ে সপ্তম হয়েছিল লাল-সবুজ জার্সিধারীরা।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ