খেলা

এক বছর পেছালো এশিয়ান গেমস

এশিয়ান গেমস
এশিয়ান গেমস

আগামী আসরের এশিয়ান গেমস এক বছর পিছিয়ে এই বছরের সেপ্টেম্বরের পরিবর্তে ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর চীনের হাংঝুতে অনুষ্ঠিত হবে। চীনে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে অলিম্পিক কাউন্সিল অব এশিয়া।

চলতি বছরের ১০ থেকে ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবার কথা ছিল ১৯তম এশিয়ান গেমসের এবারের আসর। চীনের অলিম্পিক কমিটি ও হাংঝু এশিয়ান গেমস আয়োজক কমিটির সঙ্গে বৈঠকের পর নতুন সূচি দিয়েছে ওসিএ’র টাস্কফোর্স।

ওসিএর ঘোষিত নতুন সূচি অনুযায়ী ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত হবে এশিয়ার এই ক্রীড়া উৎসব। অলিম্পিকের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্রীড়া আসর এশিয়ান গেমস। এশিয়ান গেমসের আগামী আসরে ৪৪ দেশ থেকে ১১ হাজারের বেশি অ্যাথলেট অংশ নিবেন।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ