খেলা

রিয়ালকে ১-০ গোলে হারিয়েছে বার্সা

রিয়াল বনাম বার্সেলোনা
রিয়াল বনাম বার্সেলোনা

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে প্রাক-মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে প্রীতি এল ক্লাসিকো ম্যাচে রিয়াল মাদ্রিদকে ১-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। রোববার বাংলাদেশ সময় সকালে রাফিনহার করা একমাত্র গোলেই জয় নিয়ে মাঠ ছেড়েছে বার্সা।

জয়ের ব্যবধান আরও বড় হতে পারতো বার্সেলোনার। কিন্তু রীতিমতো দেয়াল হয়ে দাঁড়িয়ে যান রিয়াল গোলরক্ষক থিবো কর্তোয়া। বার্সার একের পর এক আক্রমণ ফিরিয়ে দিয়ে রিয়ালকে বড় লজ্জার হাত থেকে বাঁচিয়েছেন এ বেলজিয়ান তারকা।

প্রীতি ম্যাচ হলেও মাঠে দুই দলের খেলায় ছিল উত্তেজনার ছাপ। প্রথমার্ধের বিরতির আগে তো এক দফা মারামারিই লেগে যান দুই দলের খেলোয়াড়রা। বার্সেলোনার ডিফেন্ডার জর্দি আলবাকে হলুদ কার্ড দেখিয়ে সে দফায় মারামারি বন্ধ করেন রেফারি।

মারামারির আগেই গোলের তালা ভাঙেন রাফিনহা। ম্যাচের ২৭ মিনিটের সময় বার্সেলোনার হাই প্রেসে বলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এডের মিলিটাও। তার লক্ষ্যহীন পাস গিয়ে পড়ে রাফিনহার পায়ে। ডি-বক্সের বাইরে থেকে বাম পায়ের জোরালো শটে জালের ঠিকানা খুঁজে নেন এ ব্রাজিলিয়ান।

এই ম্যাচে বার্সেলোনার জার্সিতে অভিষেক হয়েছে রবার্ট লেওয়ানডস্কির। তবে ঠিক আলো ছড়াতে পারেননি তিনি। ম্যাচের দ্বিতীয়ার্ধে পুরো একাদশ বদলে ফেলে বার্সেলোনা। রিয়ালও তাদের গোলরক্ষক ছাড়া সবাইকে তুলে নেয়। সেই গোলরক্ষক কর্তোয়াই পরে দ্বিতীয়ার্ধে দলের মুখ রক্ষা করেন।

ব্যক্তিগত কারণে ছুটিতে থাকায় ম্যাচটি খেলেননি রিয়ালের ফ্রেঞ্চ তারকা করিম বেনজেমা। তার অনুপস্থিতিতে এডেন হ্যাজার্ড, মার্কো অ্যাসেনসি, মারিয়ানো দিয়াজদের ওপর ছিল গুরুদায়িত্ব। কিন্তু পুরো ম্যাচে লক্ষ্য বরাবর একটি শটও নিতে পারেনি রিয়াল।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ