খেলা

আইসিসির সহযোগী সদস্যপদ পেল আরও তিনটি দেশ

আইসিসি
আইসিসি

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সদস্যপদ পেল আরও তিনটি দেশ। এশিয়া থেকে কম্বোডিয়া ও উজবেকিস্তান এবং আফ্রিকা থেকে আইভরিকোস্টকে সহযোগী সদস্যের মর্যাদা দেওয়া হলো।

ইংল্যান্ডের বার্মিংহামে চলমান বার্ষিক সম্মেলনে মঙ্গলবার (২৬ জুলাই) এই সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। বর্তমান আইসিসির মোট সদস্য সংখ্যা দাঁড়াল ১০৮, যার মধ্যে ৯৬ দেশ সহযোগী সদস্য।

আইসিসির সদস্যপদ পেতে কোনো দেশকে সংস্থাটির নির্ধারিত মানদণ্ডে উত্তীর্ণ হতে হয়। সেখানে ঘরোয়া ক্রিকেটে সঠিক কাঠামো থাকার পাশাপাশি ৫০ ও ২০ ওভারের টুর্নামেন্টের আয়োজন করতে হবে।

এ ছাড়া নিশ্চিত করতে হয় জুনিয়র ও মেয়েদের ক্রিকেটে সাফল্য অর্জনের জন্য স্পষ্ট পরিকল্পনা। নতুন তিন দেশ আইসিসির এসব শর্ত পূরণ করেছে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ