খেলা

৪১ রানে ইংল্যান্ডের জয়

ইংল্যান্ড
ইংল্যান্ড

টি-টোয়েন্টি ফরম্যাটে প্রায় অসম্ভব ২৩৫ রান তাড়া করে আর জিততে পারেনি দক্ষিণ আফ্রিকা। ব্রিস্টলে বুধবার রাতে সিরিজের প্রথম ম্যাচে তারা ইংল্যান্ডের কাছে হেরেছে ৪১ রানে।

ম্যাচে টস জিতে ইংল্যান্ডকে প্রথম ব্যাট করতে পাঠিয়েছিল দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের এই সিদ্ধান্তকে ভুল প্রমাণ করে দেন মঈন আলি ও জনি বেয়ারস্টো।

নির্ধারিত ২০ ওভারে ইংল্যান্ড করে ৬ উইকেটে ২৩৪ রান। টি-টোয়েন্টি ক্রিকেটে ঘরের মাঠে এটাই হলো ইংল্যান্ডের সর্বাধিক রান। সবমিলিয়ে এই ফরম্যাটে ইংলিশদের দ্বিতীয় সর্বাধিক দলীয় সংগ্রহের রেকর্ডও হলো এদিন।

এর মাঝেই ইতিহাস গড়ে ফেলেছিলেন মঈন আলি। ১৬ বলে ৫০ ছুঁয়ে ইংল্যান্ডের পক্ষে টি-টোয়েন্টিতে দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড গড়েন তিনি। শেষ পর্যন্ত দুটি চার ও ছয়টি ছক্কায় ১৮ বলে ৫২ রানের ইনিংস খেলে আউট হন ইংলিশ এই অলরাউন্ডার। স্ট্রাইকরেট ছিল ২৮৮.৮৯!

মঈন যখন আউট হন ততক্ষণে ইংল্যান্ডের স্কোর ১৭.৫ ওভারে ২১৮ রান হয়ে গিয়েছিল। এখান থেকেই রান এগিয়ে নিয়ে যান জনি বেয়ারস্টো। ৫৩ বলে ৩ চার আর ৮ ছক্কায় ৯০ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়া ডেভিড মালান ২৩ বলে এক চার আর ৪টি ছক্কায় করেন ৪৩ রান।

লুঙ্গি এনগিদি ৩৯ রানে নেন ৫ উইকেট।

জবাবে রিজা হেনড্রিকসের ৩৩ বলে ৫৭ আর ত্রিস্টান স্টাবসের ২৮ বলে ২ চার আর ৮ ছক্কায় ৭২ রানের বিধ্বংসী ইনিংসেও ৮ উইকেটে ১৯৩ রানের বেশি যেতে পারেনি দক্ষিণ আফ্রিকা।

ইংল্যান্ডের রিচার্ড গ্লিসেন ৪ ওভারে ৫০ রান খরচা করে নেন ৩টি উইকেট। ২টি করে উইকেট শিকার রিস টপলে আর আদিল রশিদের।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ