খেলা

বাংলাদেশের ক্রিকেট নিয়ে অনেক বেশি মাতামাতি হয়: মিঠুন

 ফাইল ছবি
ফাইল ছবি
বাংলাদেশের ক্রিকেট নিয়ে অনেক বেশি মাতামাতি হয় বলে মন্তব্য করেছেন মোহাম্মদ মিঠুন। তিনি বলেন, বাংলাদেশের ক্রিকেট নিয়ে অনেক বেশি মাতামাতি হয়। এই চাপ সামলানোর মতো মানসিক দৃঢ়তা আমার আছে। তা নাহলে আমি ক্রিকেট খেলতে পারতাম না। ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক করা হয়েছে জাতীয় দলের এক সময়ের মিডলঅর্ডার ব্যাটার মোহাম্মদ মিঠুনকে। প্রায় এক মাসব্যাপী চলবে এই সফর। ৩ দিন অনুশীলনের পর আগামী ৪ আগস্ট শুরু মাঠের লড়াই। সেদিনই শুরু হবে প্রথম চারদিনের ম্যাচে। সফরের সবকটি ম্যাচের ভেন্যুই সেন্ট লুসিয়া। ১০ আগস্ট মাঠে গড়াবে দ্বিতীয় চার দিনের ম্যাচ। ১৬, ১৮ এবং ২০ আগস্ট তিনটি ওডিআই খেলে দেশে ফিরবে মিঠুন বাহিনী। শুক্রবার (২৯ জুলাই) উইন্ডিজের উদ্দেশ্যে দেশ ছাড়বে দল। তার আগে বৃহস্পতিবার (২৮ জুলাই) মিরপুরে আয়োজিত সংবাদ সম্মলনে এসব কথা বলেন মিঠুন। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে মিঠুন বলেন, ‘বাংলাদেশের ক্রিকেট নিয়ে অনেক বেশি মাতামাতি হয়। এগুলো সামলানোর মতো চাপ না থাকলে আমি ক্রিকেট খেলতে পারব না। সেটা সামলানোর মতো মানসিক দৃঢ়তা থাকতে হবে। এজন্য আমি যথেষ্ট সময় পেয়েছি। সময় পেয়ে ক্রিকেটে ফিরেছি, ক্রিকেট খেলছি। কোনদিকে কী হচ্ছে তা আমার ভাববার ব্যাপার না, ভাবিও না।’ চার দিনের ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াড: সাদমান ইসলাম, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), ফজলে রাব্বি মাহমুদ, শাহাদাত হোসেন দীপু, জাকের আলি অনিক, নাইম হাসান, তানভির ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম মুগ্ধ, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী ও মোহাম্মদ এনামুল হক। এক দিনের ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াড: সৌম্য সরকার, সাইফ হাসান, নাইম শেখ, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, শাহাদাত হোসেন দীপু, জাকের আলি অনিক, সাব্বির রহমান, নাইম হাসান, রাকিবুল হাসান, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম মুগ্ধ ও মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী।
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ