খেলা

মালদ্বীপকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

মিরাজুল ইসলামের হ্যাটট্রিকে মালদ্বীপকে ৪-১ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথে বাংলাদেশ। টানা তিন ম্যাচে বাংলাদেশ হারায় শ্রীলংকা, স্বাগতিক ভারত ও মালদ্বীপকে।

শুক্রবার (২৯ জুলাই) ভারতের ভুবনেশ্বরে অনুষ্ঠিত নিজেদের তৃতীয় ম্যাচে মিরাজুল-রফিকুলরা একচেটিয়া প্রাধান্য নিয়ে খেলেছে। আর এতেই হার মেনেছে মালদ্বীপ। চার গোলের তিনটিই করেন মিরাজুল ইসলাম।

এর আগে শ্রীলঙ্কা, ভারতকে হারায় বাংলাদেশ। শুক্রবার তাদের টানা তৃতীয় জয়। শেষ ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে আগামী ২ আগস্ট।

শুক্রবার খেলার শুরুর ২০ মিনিটে প্রথম গোল, ২২ মিনিটে দ্বিতীয় গোল, ৩২ মিনিটে তৃতীয় গোল এবং ৪২ মিনিটে চতুর্থ গোল করে বাংলাদেশ। বিপরীতে ৫৩ মিনিটে গিয়ে জাফরের গোলে ব্যবধান কিছুটা কমানোর চেষ্টা করে মালদ্বীপ।

বাংলাদেশ প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১-০, পরের ম্যাচে ভারতকে ২-১, ঠিক পরের ম্যাচেই মালদ্বীপকে হারিয়ে ফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ