খেলা

জিম্বাবুয়ের বিপক্ষে বিকেলে মাঠে নামছে টাইগাররা

 ফাইল ছবি
ফাইল ছবি

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বিকেলে মাঠে নামছে টাইগাররা। শনিবার (৩০ জুলাই) বাংলাদেশ সময় বিকেল ৫টায় হারার স্পোর্টস ক্লাবের মাঠে ম্যাচটি শুরু হবে।পরের দুটি ম্যাচও হবে একই ভেন্যুতে।

গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্ব থেকে শুরু করে এখন পর্যন্ত এ সংস্করণে ১২টি ম্যাচে বাংলাদেশের জয় মাত্র ১টি-তে। সর্বশেষ উইন্ডিজ সফরেও উড়ে গেছে টাইগাররা।

টানা হারে টি-টোয়েন্টির ধাঁধাটা ক্রমে আরও জটিলই হচ্ছে বাংলাদেশের কাছে। যদিও শুধু এই সিরিজের দায়িত্বে সোহান, তবুও বড় চ্যালেঞ্জ তার সামনে। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদদের ছাড়াই ‘বৃত্ত’ ভাঙার লড়াই। প্রতিপক্ষ যেখানে তুলনামূলক সহজ, সেখানে কাজটা খুব বেশিও কঠিক হওয়ার কথা নয়।

৫, ৮ ও ১০ আগস্ট তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে ৩০, ৩১ জুলাই ও ২ আগস্ট ৩ ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়ে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।

জিম্বাবুয়ের টি-টোয়েন্টি স্কোয়াড:

অধিনায়ক ক্রেইগ আরভিন, রায়ান বার্ল, রেজিস চাকাভা, চিভাঙ্গা টানাকা, লুক জঙ্গোয়ে, ইনোসেন্ট কাইয়া, ওয়েসলি মাদহেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাদাকাদজা, টনি মুনিওঙ্গা, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, শন উইলিয়ামস।

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড:

অধিনায়ক নুরুল হাসান সোহান, মুনিম শাহরিয়ার, এনামুল হক বিজয়, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, পারভেজ হোসেন ইমন।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ