কোপা আমেরিকায় ব্রাজিলের নারীদের রেকর্ড জয় দেখল বিশ্ব। এ পর্যন্ত সাতটি শিরোপা জিতেছে ব্রাজিলের নারী দল। আটটি আসরের মধ্যেই সাতটিতেই জয় পেয়েছে ব্রাজিল নারীদল। এখানেই শেষ নয়, এখন পর্যন্ত অনুষ্ঠিত সব কটি আসরেই তারা ফাইনাল খেলেছে।
কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে রেকর্ড সাতটি কোপা জিতল দলটি। নিজেদের করে নিল কোপা আমেরিকার শিরোপাটা। এতে করে নিজেদের সবচেয়ে বেশি কোপা জেতার রেকর্ডটা আরও একটু বিস্তৃত করল ব্রাজিলের নারী ফুটবল দল।
আজ রোববার বাংলাদেশ সময় ভোরে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামে ব্রাজিল। শুরু থেকেই বলের দখলে রাজত্ব ছিল সেলেসাওদের। তবে প্রতি আক্রমণে কলম্বিয়াও পিছিয়ে ছিল না। ব্রাজিলের চেয়ে গোলমুখে বেশি শট ছিল তাদেরই।
তবে ব্রাজিলই শেষমেষ করেছে আসল কাজ। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা দেবিনহার পা থেকে এসেছে গোলটি। ম্যাচের ৩৯ মিনিটে পেনাল্টি পায় ব্রাজিল।এবং সুজোগটি সম্পূর্ণ কাজে লাগায় তারা। তা থেকে গোল করেই সফরকারীদের উল্লাসে ভাসান দেবিনহা।
সেই এক গোলের লিডই ধরে রেখেছিল ব্রাজিল। । শেষ বাঁশি বাজতেই উল্লাসে ফেটে পড়ে সেলেসাওদের শিষ্যরা । অষ্টম শিরোপা নিজেদের করে নিয়েছে তারা।