খেলা

বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজ

জয়ের জন্য বাংলাদেশের দরকার ১৩৬ রান

বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ
বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ১৩৬ রানের টার্গেট দিয়েছে জিম্বাবুয়ে। স্বাগতিকদের হয়ে সিকান্দার রাজা সর্বোচ্চ ৬২ রান করেন। অন্যদিকে টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৫ উইকেট পেয়েছেন মোসাদ্দেক হোসেন।

রোববার (৩১ জুলাই) হারারে স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। প্রথম ওভারেই জোড়া আঘাত আনেন মোসাদ্দেক। নিজের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ওভারে নেন আরো ১টি করে উইকেট। এতে প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে ফাইফারের স্বাদ পেলেন তিনি। নিজের কোটার ৪ ওভারের স্পেলে ২০ রান দিয়ে নেন ৫ উইকেট। তার এই বোলিং ফিগার আন্তর্জাতিক ক্রিকেটে তো বটেই, তার গোটা ক্রিকেট ক্যারিয়ারেই সেরা। একই সঙ্গে দেশের পক্ষে এই ফরম্যাটে সাকিব আল হাসানের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় সেরা বোলিং ফিগার।

তার অসাধারণ বোলিংয়ে ৩১ রানে ৫ উইকেট হারানো জিম্বুবয়েকে সম্মানজনক স্কোর উপহার দিতে দারুণ ব্যাটিং করেন সাবেক অধিনায়ক সিকান্দার রাজা। ষষ্ঠ উইকেট জুটিতে রায়ান বুলকে সঙ্গে নিয়ে ৬৫ বলে ৮০ রানের জুটি গড়েন সিকান্দার রাজা। ৩১ বলে ৩২ রান করা বুলকে বোল্ড করে ফেরান হাসান মাহমুদ।

ইনিংসের ১৯তম ওভারে বাউন্ডারি হাঁকাতে গিয়ে মোস্তাফিজের বলে ক্যাচ তুলে দেন সিকান্দার রাজা। তার আগে ৫৩ বলে চার বাউন্ডারি আর দুটি ওভার বাউন্ডারির সাহায্যে দলীয় সর্বোচ্চ ৬২ রান করেন সিকান্দার।

ইনিংসের শুরুতে উদ্বোধনী ওভারে বোলিংয়ে এসেই ৫ রানে জিম্বাবুয়ের ২ উইকেট শিকার করেন মোসাদ্দেক। প্রথম বলে রাগিস চাকাভা আর শেষ বলে ওয়েসলি মাধেভেরেকে ফেরান তিনি।

ইনিংসের তৃতীয় ওভারের তৃতীয় বলে অধিনায়ক ক্রেগ আরভিনকে ক্যাচ তুলতে বাধ্য করেন মোসাদ্দেক। ৪ বলে মাত্র ১ রান করে লিটন দাসের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন তিনি।

এরপর ইনিংসের পঞ্চম ওভারে বোলিংয়ে এসে ফের উইকেট শিকার করেন মোসাদ্দেক। ওভারের চতুর্থ বলে শন উইলিয়ামসকে নিজের বলে নিজেই ক্যাচ লুফে নেন সৈকত।

নিজের শেষ আর ইনিংসের সপ্তম ওভারে বোলিংয়ে এসে ফের উইকেট শিকার করেন মোসাদ্দেক। ওভারের পঞ্চম বলে মিল্টন শুম্বাকে ক্যাচ তুলতে বাধ্য করেন সৈকত। ৮ বলে ৩ রান করে পেসার হাসান মাহমুদের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন শুম্বা।

শুম্বার বিদায়ে ৬.৫ ওভারে ৩১ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় জিম্বাবুয়ে। প্রথম স্পেলে ৪ ওভারে মাত্র ২০ রানে ৫ উইকেট শিকার করেন মোসাদ্দেক হোসেন সৈকত।

একই ভেন্যুতে সিরিজের প্রথম খেলায় ২০৬ রানের টার্গেট তাড়ায় বাংলাদেশ হারে ১৭ রানে। আজকের ম্যাচ হারলেই সিরিজ হাতছাড়া হবে টাইগারদের। সে হিসাবে আজকের ম্যাচটি টাইগারদের জন্য বাঁচা-মরার লড়াই।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ