খেলা

শেষ টি-টোয়েন্টিতে অধিনায়ক মোসাদ্দেক, দলে ফিরলেন মাহমুদউল্লাহ

মাহমুদউল্লাহ, মোসাদ্দেক
মাহমুদউল্লাহ, মোসাদ্দেক

আঙুলের ইনজুরিতে জিম্বাবুয়ে সফর থেকে ছিটকে গেছেন টি-টোয়েন্টি অধিনায়ক নুরুল হাসান সোহান। তার পরিবর্তে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে অধিনায়কের দায়িত্ব পালন করবেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার (১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নির্ধারণী ম্যাচে মোসাদ্দেক হোসেনই বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন। দ্বিতীয় ম্যাচে নুরুল হাসান সোহান আঙ্গুলের ইনজুরিতে পড়েন। তার পরিবর্তে অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদকে দলের সঙ্গে অন্তর্ভূক্ত করা হয়েছে। ওয়ানডে সিরিজ খেলার জন্য এরই মধ্যে জিম্বাবুয়েতে অবস্থান করছেন মাহমুদউল্লাহ।’

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জিম্বাবুয়ে থেকে সোমবার (১ আগস্ট) ঢাকার উদ্দেশ্যে বিমানে উঠবেন নুরুল হাসান সোহান। ঢাকায় এসেই তিনি বিসিবির ডাক্তারদের অধীনে আঙ্গুলের চিকিৎসা করাবেন এবং রিহ্যাবে থাকবেন।

বল হাতে এই সিরিজের প্রথম দুই ম্যাচে সবচেয়ে সফল মোসাদ্দেক। প্রথম ম্যাচে সবচেয়ে কম রান দিয়েছিলেন তিনি। ২১ রান দিয়ে নিয়েছিলেন ১ উইকেট। দ্বিতীয় ম্যাচে তো নিজের ক্যারিয়ার সেরা বোলিং করলেন। বাংলাদেশের চতুর্থ বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ফাইফার (৫ উইকেট) নেয়ার কৃতিত্ব দেখালেন তিনি। ২০ রান নিয়ে নেন ৫ উইকেট।

প্রথম ম্যাচে ১৭ রানে পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ জিতেছে ৭ উইকেটের ব্যবধানে। সিরিজ এখন ১-১ সমতায়।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ