খেলা

এশিয়া কাপের সূচি প্রকাশ

এশিয়া কাপ
এশিয়া কাপ

রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের কারণে কয়দিন আগে শ্রীলঙ্কা থেকে এশিয়া কাপ সরিয়ে নেওয়া হয় সংযুক্ত আরব আমিরাতে। এবার টুর্নামেন্টের সূচিও প্রকাশ করা হলো। আগামী ২৭ আগস্ট শুরু হবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই। ফাইনাল ১১ সেপ্টেম্বর।

ভেন্যু হিসেবে দুবাই ও শারজাকে বেছে নেওয়া হয়েছে। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। মঙ্গলবার (০২ আগস্ট) এক বিবৃতিতে চূড়ান্ত সূচি ঘোষণা করে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

এবারের আসরের প্রথম দিনই মাঠে নামছে আফগানিস্তান ও শ্রীলঙ্কা। ২৭ আগস্ট মুখোমুখি হবে দুদল। টুর্নামেন্টের দ্বিতীয় দিনেই মাঠে গড়াবে বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ। গত টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পর এবারই প্রথম মুখোমুখি হচ্ছে এ দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

অক্টোবরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবারের টুর্নামেন্ট হবে টি-টোয়েন্টি ফরম্যাটে, যা অংশগ্রহণকারী ৬ দলের বিশ্বকাপ প্রস্তুতিতে বড় অবদান রাখবে বলে এসিসির বিশ্বাস।

এবারের এশিয়া কাপে বাংলাদেশসহ মোট ছটি দল অংশ নিচ্ছে। বাকি দেশগুলো হলো:- ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান। বাকি দলটি আরব-আমিরাত, কুয়েত, সিঙ্গাপুর ও হংকংয়ের মধ্যকার একটি কোয়ালিফায়ার থেকে বেছে নেয়া হবে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ