খেলা

রাইয়ানের হাত ধরে বিশ্বমঞ্চে বাংলাদেশ

রাইয়ান রহমান
রাইয়ান রহমান

আগামী ২৭ আগস্ট তুরস্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ওয়ার্ল্ড ক্ল্যাসিক অ্যান্ড ইকুইপড সাব-জুনিয়র অ্যান্ড জুনিয়র পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপস’। আর এই প্রতিযোগিতায় লাল-সবুজের প্রতিনিধিত্ব করবেন ১৮ বছর বয়সী রাইয়ান রহমান।

সূচি অনুযায়ী আগামী ৩১ আগস্ট প্রতিযোগিতায় অংশ নেবেন তিনি। তার মাধ্যমে এই প্রতিযোগিতায় প্রথমবারের মতো উড়বে বাংলাদেশের পতাকা। ওয়ার্ল্ড পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপ-২০২২ এর সাব-জুনিয়র (৫৯ কেজি ওজনসীমা) ক্যাটাগরিতে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত রাইয়ান। প্রতিযোগিতাটি চলবে ৪ সেপ্টেম্বর পর্যন্ত।

রাইয়ান রহমান বলেন, বিশ্ব প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করতে পারা যে কারও জন্যই স্বপ্নের মতো ব্যাপার। আমার খুবই ভালো লাগছে। দেশের জন্য যেন ভালো কিছু করতে পারি সেজন্য সবার দোয়া চাই।

পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপে সুযোগ পাওয়ার আগ পর্যন্ত রাইয়ানকে পাড়ি দিতে হয়েছে লম্বা পথ। চ্যালেঞ্জের শুরুটা হয় ২০১৯ সালে। অষ্টম শ্রেণিতে পড়ার সময় শরীরের অতিরিক্ত মেদ ঝরাতেই প্রথম জিমে যাওয়া শুরু করেন তিনি। ধীরে ধীরে সব প্রতিকূলতা পেছনে ফেলে বর্তমান অবস্থানে এসেছেন তিনি। তার এই পথচলায় সঙ্গী ছিলেন কোচ তাহসিন আলী।

রাইয়ান সম্পর্কে কোচ তাহসিন আলী বলেন, রাইয়ানের সঙ্গে আমার পরিচয় হয় ২০২০ সালে। সে আমাদের কাছ থেকে প্রায়ই পরামর্শ নিতো। তার শ্রম দেয়ার এই আগ্রহ এবং চমৎকার শৃঙ্খলা দেখে ন্যাশনাল পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপ-২০২১ এ অংশ নেয়ার পরামর্শ দিই আমি। অভিষেকেই রাইয়ান রানার-আপ হয়। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ