খেলা

জিম্বাবুয়ের কাছে ওয়ানডে সিরিজও হারলো বাংলাদেশ

 এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুরে নিলো জিম্বাবুয়ে
এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুরে নিলো জিম্বাবুয়ে

টি-টোয়েন্টির পর জিম্বাবুয়ের কাছে এবার ওয়ানডে সিরিজও হারলো বাংলাদেশ। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হেরে ব্যাকফুটে থেকে দ্বিতীয় ম্যাচ খেলতে নামে তামিমবাহিনী।

সিরিজ বাঁচাতে জয়ের কোনো বিকল্প ছিল না টাইগারদের। ম্যাচে প্রথম দিকে চেপে ধরলেই শেষ পর্যন্ত খেই হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। ফলাফল ১৫ বল হাতে রেখে ৫ উইকেটের বড় ব্যবধানে জয় নিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুরে নিলো চাকাভাবাহিনী।

রোববার (৭ আগস্ট) বাংলাদেশ সময় দুপুর দেড়টায় ম্যাচটি শুরু হয়। টসে হেরে প্রথম ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৯০ রান করেছে বাংলাদেশ।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা মোটেই ভালো হয়নি জিম্বাবুয়ের। মাত্র ৪৯ রানে চার উইকেটে হারিয়ে চাপে পড়ে যায় তারা। সেখান থেকে সিকান্দার রাজা ও চাকাভা দলকে টেনে তোলেন। দুইজনেই সেঞ্চুরি তুলে নেন। রাজা ১২৭ বলে ১১৭ ও চাকাভা ৭৫ বলে ১০২ রান করেন।

এ ম্যাচে রাজা-চাকাভা মিলে গড়েছেন অনবদ্য এক রেকর্ড। পঞ্চম উইকেট পার্টনারশিপে দুইজন যোগ করেন ২০১ রান। আন্তর্জাতিক ওয়ানডেতে পঞ্চম উইকেটে এর আগে দুইশ রানের জুটি ছিল না তাদের। দেশটির হয়ে যেকোনো উইকেটে তাদের এই জুটি পঞ্চম সর্বোচ্চ।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ

জিম্বাবুয়ে একাদশ: রেজিস চাকাভা (অধিনায়ক), তানাকা চিভাঙ্গা, ব্র্যাডলি ইভান্স, তাকুদওয়ানাশে কাইতানো, লুক জঙউই, ইনোসেন্ট কাইয়া, ওয়েসলে মাধভের, তাদিওয়ানশে মারুমানি, টনি মুনিয়োঙ্গা, ভিক্টর নিউয়াচি ও সিকান্দার রাজা।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ