নুরুল হাসান সোহান আঙুলের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। সোহানের সঙ্গে সিঙ্গাপুরে আছেন তিনি।
দেবাশীষ চৌধুরী বলেন, সোহানকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল চোটের গভীরতা পর্যবেক্ষণ করতে। সেখানে ‘র্যাফেলস’ হাসপাতালে প্রখ্যাত শল্য চিকিৎসক ‘জনাথন গো’কে দেখান তিনি। হাতের চোটের চিকিৎসার বিষয়ে জনাথন বিশেষজ্ঞ। তাঁর চোটাক্রান্ত হাত দেখার পর তিনি সোমবার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। অস্ত্রোপচারটি সফলভাবে সম্পন্ন হয়েছে।
জিম্বাবুয়ে সফরের দ্বিতীয় টি-২০ ম্যাচে বাঁ-হাতের তর্জনির ইনজুরিতে পড়েন নুরুল হাসান সোহান। আগামী ২৭ আগস্ট সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে। ওই আসরে অনিশ্চিত তিনি।
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: