খেলা

টি-টোয়েন্টি থেকে বাদ ডমিঙ্গো

ফাইল ছবি
ফাইল ছবি

গুঞ্জন চলছিল বেশ কয়েক দিন ধরেই। শেষ পর্যন্ত তা বাস্তবে রূপ নিলো। বাংলাদেশ টি-টোয়েন্টি দলের দায়িত্বে থাকছেন না প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। ফলে এশিয়া কাপে দলের সঙ্গে যাওয়া হচ্ছে না তার।

সোমবার (২২ আগস্ট) মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

২৭ আগষ্ট সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া এশিয়া কাপে বাংলাদেশ দল হেড কোচ ছাড়াই যাবে। টি-টোয়েন্টি এই টুর্নামেন্টে দলকে লিড দেবেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। দলের সঙ্গে থাকবেন সদ্য নিয়োগপ্রাপ্ত টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম। ডমিঙ্গো এখন কাজ করবেন শুধু ওয়ানডে ও টেস্ট দল নিয়ে।

নাজমুল হাসান পাপন জানিয়েছেন, আগামী দুই থেকে আড়াই সপ্তাহর মধ্যে এ নিয়ে পরিকল্পনা জমা দেবেন ডমিঙ্গো।

এছাড়া রাসেল ডমিঙ্গো এখন ঘরোয়া ক্রিকেটেও চোখ রাখবেন। জাতীয় দল থেকে বাদ পড়া ক্রিকেটারদের ফর্মজনিত সমস্যা ও টেকনিক্যাল বিষয়গুলোর সমাধান কাজ করবেন জাতীয় দলের এই দক্ষিণ আফ্রিকান কোচ। একারণে এখন থেকে দেশের ঘরোয়া ক্রিকেট নিয়মিত তিনি অনুসরণ করবেন।

সোমবার ডমিঙ্গোকে পাশে নিয়ে পাপন বলেন, ‘দেখুন, টি-টোয়েন্টিকে আমরা আলাদা করেছি। হেড কোচ এখন নেই। আমাদের ব্যাটিং কোচ আছে। স্পিন, ফাস্ট বোলিং, ফিল্ডিং কোচ আছে। আমাদের অধিনায়ক আছে। টি-টোয়েন্টির জন্য আমরা টেকনিক্যাল কনসালটেন্ট নিয়েছি। সে গেম প্ল্যানটা দিবে। সেক্ষেত্রে হেড কোচের ভূমিকা আর কী থাকবে!’

২০১৯ সালের আগস্টে বাংলাদেশের কোচ হিসেবে নিয়োগ পান ডমিঙ্গো। তার চুক্তি ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত। সেটা শেষ করতে চায় বিসিবি। এ কারণে ওয়ানডে আর টেস্টের বাইরে ডমিঙ্গো ঘরোয়া ক্রিকেটেও কিছুটা বাড়তি সময় দেবেন।

বিসিবি সভাপতি আরও বলেন, ‘এ-টিমের খেলা দেখবে, এনসিএলটা দেখতে চায়, জাতীয় দলের বাইরে থাকা খেলোয়াড়দের কীভাবে পরিচর্যা করবে সেগুলো নিয়ে ডমিঙ্গোর সঙ্গে আজ কথা হয়েছে। ওর আর কী কী সাপোর্ট লাগবে সেগুলো ও বলেছে।’

ডমিঙ্গোর অধীনে অন্য ফরম্যাটে সাফল্য কিছুটা থাকলেও টি-টোয়েন্টিতে ব্যর্থতার তালিকায়ই কেবল দীর্ঘ হচ্ছে। আর তাই এবার টি-টোয়েন্টি থেকে তাকে আপাতত সরিয়ে দিলো বিবিসি।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ