খেলা

বাংলা টাইগার্সের আইকন ক্রিকেটার সাকিব

সাকিব আল হাসান
সাকিব আল হাসান

আবুধাবি টি-টেন লিগের বাংলাদেশি মালিকানাধীন দল বাংলা টাইগার্সের ‘আইকন’ প্লেয়ার হয়েছেন সাকিব আল হাসান। বৃহস্পতিবার (২৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাকিব ও বাংলা টাইগার্স দুপক্ষই খবরটি জানিয়েছে।

ফেসবুকে সাকিব লিখেছেন, ‘টি-টেন লিগের পরবর্তী মৌসুমে একজন আইকন খেলোয়াড় হিসেবে বাংলা টাইগার্সের প্রতিনিধিত্ব করতে পেরে আমি আনন্দিত। বিশ্বব্যাপী বাংলাদেশের প্রতিনিধিত্বকারী এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে পারাটা সব সময়ই একটি সুন্দর অনুভূতি। একটি নতুন অভিজ্ঞতার জন্য মুখিয়ে আছি।’

 ফেসবুকে সাকিবের পোস্ট

ফেসবুকে সাকিবের পোস্ট

অন্যদিকে, নিজেদের অপেক্ষা শেষ হয়েছে বলে জানিয়ে বাংলা টাইগার্স লিখেছে, ‘অপেক্ষা ফুরালো, বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় আইকন এখন বাংলা টাইগার্সের আইকন। আবুধাবি টি-টেন লিগের ষষ্ঠ আসরের জন্য সাকিব আল হাসানকে আইকন খেলোয়াড় হিসেবে ঘোষণা করতে পেরে আমরা রোমাঞ্চিত।’

আগামী ২৩ নভেম্বর থেকে মাঠে গড়াবে টি-টেন লিগ। যা চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। ষষ্ঠ আসরে অংশ নেবে ছয়টি দল। সবগুলো ম্যাচের ভেন্যু আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম। আসরটির আয়োজক আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি)।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ