খেলা

টসে হেরে ব্যাট করছে লঙ্কানরা

 ফাইল ছবি
ফাইল ছবি

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টসে হেরে প্রথমে ব্যাট করছে শ্রীলঙ্কা। শুরুটা ভালো না হলেও ভানুকা রাজাপাকসের ঝড়ো ব্যাটিংয়ে খেলায় ফিরেছে লঙ্কানরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৭ ওভারে ৪৯ রান করেছে সানাকাবাহিনী।

ব্যাটিংয়ে নেমে মাত্র ৫ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় লঙ্কানরা। সেখান থেকে দলকে খেলায় ফেরান ভানুকা রাজাপাকসে। ১৪ বলে ২৪ রানে ক্রিজে রয়েছেন তিনি। তার এই ইনিংসে ৩টি চার ও ১টি ছক্কার মার রয়েছে। দানুশকা গুনাথিলাকা ১৭ রানে ব্যাট করছেন।

দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী ম্যাচে টস নামক ভাগ্যের খেলায় জয় হলো আফগানিস্তানেরই। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবি এবং ব্যাট করার আমন্ত্রণ জানালেন শ্রীলঙ্কাকে।

টস জিতে ফিল্ডিং নেয়ার কারণ সম্পর্কে আফগান অধিনায়ক মোহাম্মদ নবি বলেন, ‘ফ্রেশ উইকেট। বেশ কিছুদিন এখানে ক্রিকেট হয়নি। এ কারণে আমরা একটা সুযোগ নেয়ার চেষ্টা করলাম। মিডল অর্ডারে আমাদের বেশ কিছু অলরাউন্ডার রয়েছে। যারা আমাদের শক্তির জায়গা।

শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন সানাকা বলেন, ‘আমরা টস জিতলেও প্রথমে বোলিংই নিতাম। দু’জন নতুন পেসারের অভিষেক হচ্ছে আজ। পাথিরানা এবং দিলশান মধুশঙ্কা।’

শ্রীলঙ্কা একাদশ:

দানুশকা গুনাথিলাকা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, চারিথ আশলঙ্কা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিদু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মহেশ থিকসানা, দিলশান মুধশাঙ্কা, মাশিশা পাথিরানা।

আফগানিস্তান একাদশ:

হযরতুল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, করিম জানাত, নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, রশিদ খান, আজমতুল্লাহ ওমরজাই, নাভিন-উল হক, মুজিব-উর রহমান, ফজল হক ফারুকি।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ