খেলা

শ্রীলঙ্কাকে অল্প রানে গুটিয়ে দিলো আফগানিস্তান

 আফগানদের বোলিং তোপে পড়ে শ্রীলঙ্কা
আফগানদের বোলিং তোপে পড়ে শ্রীলঙ্কা

আফগানিস্তানকে ১০৬ রানের টার্গেট দিয়েছে শ্রীলঙ্কা। নির্ধারিত ২০ ওভারের দুই বল বাকি থাকতেই সব কয়টি উইকেট হারিয়ে ১০৫ রান করেছে লঙ্কানবাহিনী।

সর্বোচ্চ তিনটি উইকেট নিয়ে ফজল হক ফারুকি। ৩ ওভার ৪ বলে ১৭ রান দেন তিনি। এছাড়া মুজিব-উর রহমান ও মোহাম্মদ নবী দুইটি করে উইকেট নিয়েছেন।

শনিবার (২৭ আগস্ট) দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হয়।

এশিয়া কাপের উদ্বোধনী এ ম্যাচে টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাট করার আমন্ত্রণ জানায় আফগান অধিনায়ক মোহাম্মদ নবি। টসে হেরে প্রথমে ব্যাট করতে মাত্র ৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত সেই চাপ থেকে আর বেরিয়ে আসতে পারেনি লঙ্কানরা।

টস জিতে ফিল্ডিং নেয়ার কারণ সম্পর্কে আফগান অধিনায়ক মোহাম্মদ নবি বলেন, ‘ফ্রেশ উইকেট। বেশ কিছুদিন এখানে ক্রিকেট হয়নি। এ কারণে আমরা একটা সুযোগ নেয়ার চেষ্টা করলাম। মিডল অর্ডারে আমাদের বেশ কিছু অলরাউন্ডার রয়েছে। যারা আমাদের শক্তির জায়গা।

শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন সানাকা বলেন, ‘আমরা টস জিতলেও প্রথমে বোলিংই নিতাম। দু’জন নতুন পেসারের অভিষেক হচ্ছে আজ। পাথিরানা এবং দিলশান মধুশঙ্কা।’

শ্রীলঙ্কা একাদশ:

দানুশকা গুনাথিলাকা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, চারিথ আশলঙ্কা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিদু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মহেশ থিকসানা, দিলশান মুধশাঙ্কা, মাশিশা পাথিরানা।

আফগানিস্তান একাদশ:

হযরতুল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, করিম জানাত, নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, রশিদ খান, আজমতুল্লাহ ওমরজাই, নাভিন-উল হক, মুজিব-উর রহমান, ফজল হক ফারুকি।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ