খেলা

ঝড়ো ব্যাটিংয়ে হেসেখেলে জিতলো আফগানিস্তান

দুর্দান্ত জয়ে এশিয়া কাপ মিশন শুরু করলো আফগানরা
দুর্দান্ত জয়ে এশিয়া কাপ মিশন শুরু করলো আফগানরা

শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করলো আফগানিস্তান। লঙ্কানদের দেওয়া ১০৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৮ উইকেট ও ৫৯ বল হাতে রেখেই জয়ের দ্বার প্রান্তে পৌঁছে যায় আফগানরা।

এর আগে নির্ধারিত ২০ ওভারের দুই বল বাকি থাকতেই সব কয়টি উইকেট হারিয়ে ১০৫ রান করেছে লঙ্কানবাহিনী। জবাবে ব্যাট করতে নেমে দারুণ সূচনা পায় আফগানিস্তান। শেষ পর্যন্ত ১০ ওভার ১ বলে ১০৬ রান করে তারা।

রহমানুল্লাহ গুরবাজ দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন। মাত্র ১৮ বলে এ রান করেন তিনি। তার এই ইনিংসে চারটি ছক্কা ও তিনটি চারের মার রয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান করেন হযরতুল্লাহ জাজাই।

শনিবার (২৭ আগস্ট) দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হয়।

এশিয়া কাপের উদ্বোধনী এ ম্যাচে টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাট করার আমন্ত্রণ জানায় আফগান অধিনায়ক মোহাম্মদ নবি। টসে হেরে প্রথমে ব্যাট করতে মাত্র ৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত সেই চাপ থেকে আর বেরিয়ে আসতে পারেনি লঙ্কানরা।

শ্রীলঙ্কা একাদশ:

দানুশকা গুনাথিলাকা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, চারিথ আশলঙ্কা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিদু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মহেশ থিকসানা, দিলশান মুধশাঙ্কা, মাশিশা পাথিরানা।

আফগানিস্তান একাদশ:

হযরতুল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, করিম জানাত, নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, রশিদ খান, আজমতুল্লাহ ওমরজাই, নাভিন-উল হক, মুজিব-উর রহমান, ফজল হক ফারুকি।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ