খেলা

ভারত-পাকিস্তান লড়াই আজ

ভারত-পাকিস্তান
ভারত-পাকিস্তান

এশিয়া কাপ টুর্নামেন্টে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের লড়াই দেখতে মুখিয়ে থাকেন ক্রিকেটপ্রেমীদের সবাই। টুর্নামেন্ট ছাড়া যে দুই দলের দেখাও পাওয়া যায় না। রাজনৈতিক বৈরিতার কারণে সেই ২০১২ সাল থেকে দ্বিপক্ষীয় সিরিজ খেলে না দুই প্রতিবেশি দেশ। সমর্থকদের তাই চাতক পাখির মতো তাকিয়ে থাকতে হয় বৈশ্বিক টুর্নামেন্টের দিকে।

এশিয়ার দুই পরাশক্তির সেই বহুল আকাঙ্খিত লড়াই মাঠে গড়াচ্ছে আজ (রোববার)। বাংলাদেশ সময় রাত আটটায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে হাইভোল্টেজ ম্যাচটি।

টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৯ বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। সেখানে ৭ বারই জিতেছে ভারত। দুইবার জয় পায় পাকিস্তান।

আর এশিয়া কাপের মঞ্চে মোট ১৫ বার মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। তাতেও জয়ের পাল্লা ভারি ভারতেরই। ৮ বার জিতেছে ভারত, পাকিস্তানের জয় ৫ বার। ২টি ম্যাচ পরিত্যক্ত হয়।

২০১৬ সালের এশিয়া কাপ হয়েছিলো টি-টোয়েন্টি ফরম্যাটে। ওই আসরে ভারত ৫ উইকেটে হারিয়েছিলো পাকিস্তানকে। তবে দুই দলের সর্বশেষ লড়াইয়ে ভারতকে স্রেফ উড়িয়ে দিয়েছিল পাকিস্তান।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটে হারের লজ্জা দেয় চিরপ্রতিদ্বন্দ্বীরা। যেটি আবার ছিল বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের প্রথম জয়।

তাই সাম্প্রতিক ফর্ম আর অতীত রেকর্ড দুটোই আমলে নিলে এবার কোনো দলকেই এগিয়ে রাখার উপায় নেই। বরং ভারত-পাকিস্তান ম্যাচের আগে যেটা নিয়ে আলোচনা থাকে, বরাবরের মতো সেই ‘চাপ’ নিয়েই আলোচনাটা বেশি।

যেহেতু মর্যাদার লড়াই। চাপ থাকবে, অস্বীকার করলেন না ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তিনি বলেন, ‘সকলেই এই ম্যাচের দিকে তাকিয়ে থাকে। খুব চাপের ম্যাচ এটি, তা নিয়ে কোন সন্দেহ নেই। তবে দলের পরিবেশ হালকা রাখতে চাই।’

রোহিত যোগ করেন, ‘এই ম্যাচ নিয়ে খুব ভেবে নিজেদের চাপে ফেলতে চাই না। যারা কোনোদিন পাকিস্তানের বিপক্ষে খেলেনি বা মাত্র একটি-দু’টি ম্যাচে খেলেছে, তাদের ভালো করে এই ম্যাচের গুরুত্ব বোঝাতে চাই। আমরা পাকিস্তানকে অন্য যে কোনও সাধারণ প্রতিপক্ষের মতোই দেখছি। তবে ম্যাচ জিতেই মাঠ ছাড়ার লক্ষ্য আমাদের।’

রোহিতের সুরে কথা বলেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজমও। তিনি বলেন, ‘অন্যান্য ম্যাচের মত হলেও, ভারত-পাকিস্তান ম্যাচে বাড়তি চাপ এমনিতেই চলে আসে। এই চাপকে সামলেই লড়াই করতে হয় ক্রিকেটারদের। কারণ সকলেই জানে, এমন ম্যাচের গুরুত্ব কত বেশি। তাই জয়ের জন্য মুখিয়ে থাকে ক্রিকেটাররা। এবারও আমরা জয়ের জন্য মাঠে নামবো।’

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ