বাংলাদেশের বিপক্ষে ৭ উইকেটের বড় জয় পেলো আফগানিস্তান। টাইগারদের দেওয়া ১২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৮ ওভার ৩ বলে ১৩১ রান করেছে আফগানরা।
ম্যাচের শেষ দিকে ঝড় তোলেন নাজিবুল্লাহ জাদরান। মাত্র ১৭ বলে ৪৩ রানের টর্নেডো ইনিংস খেলেন তিনি। তার এই ইনিংসে ছয়টি ছক্কা ও একটি চারের মার রয়েছে। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান করেন ইব্রাহিম জাদরান।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার (৩০ আগস্ট) বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হয়।
শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারানোর পর বাংলাদেশকে হারালো ৭ উইকেটে। গ্রুপ পর্বের দুই ম্যাচে দাপুটে জয়ে এশিয়া কাপের সুপার ফোরে সবার আগে পৌঁছে গেল মোহাম্মদ নবির আফগানিস্তান।
আফগানিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।
টস জয়ের পর সাকিব বলেন, উইকেট ভালো বলে মনে হচ্ছে এবং স্কোরবোর্ডে ভালো স্কোর রাখতে পারলে আশা করি আফগানিস্তানের তা তাড়া করা কঠিন হবে।
বাংলাদেশের একাদশ:
সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মাহেদী হাসান, মো. সাইফ উদ্দিন, মো. নাঈম শেখ, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
আফগানিস্তানের একাদশ:
হজরতউল্লাহ জাজাই, রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিদ জাদরান, নাজিবুল্লাহ জাদরান, করিম জানাত, মোহাম্মদ নবী (অধিনায়ক), রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, নাভিন-উল-হক, মুজিব উর রহমান ও ফজলহক ফারুকি।