খেলা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

ঘরছাড়া করায় সন্তানদের নিয়ে থানায় আল আমিনের স্ত্রী

ইসরাত জাহান (বাঁয়ে) ও আল আমিন হোসেন
ইসরাত জাহান (বাঁয়ে) ও আল আমিন হোসেন

জাতীয় দলের ক্রিকেটার আল আমিন হোসেনের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন তার স্ত্রী ইসরাত জাহান।

দুই ছেলে সন্তানকে নিয়ে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকেলে থানায় যান ইসরাত। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তের পর মামলা নেওয়া হবে।

থানা থেকে বেরিয়ে আল আমিনের স্ত্রী সাংবাদিকদের বলেন, ‘এর আগেও একবার জিডি করেছি। আজকে ঘর থেকে বের করে দিছে। দুই সন্তানকে নিয়ে কোথায় যাব। তাই থানায় এসেছি।’

পরকীয়ার অভিযোগ তুলে ইসরাত জাহান বলেন, ‘ও একটা মেয়ের সঙ্গে থাকে। তাই বাসা থেকে বের করে দিছে।’

‘বেশ কয়েক দিন ধরে পারিবারিক কলহ চলছিল। গত ২৫ আগস্ট আমাকে সে মারধর করে। একপর্যায়ে আমি ৯৯৯ নম্বরে ফোন করে সাহায্য চাই। পুলিশ এসে আমাকে উদ্ধার করে।’

ইসরাত জাহান বলেন, ‘আমি দুটো বাচ্চা নিয়ে ভালোভাবে থাকতে চাই। তাই সাহায্য চাইতে এসেছি।’

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ