খেলা

টসে হেরে ব্যাটিং পেলো বাংলাদেশ

 ফাইল ছবি
ফাইল ছবি

এশিয়া কাপে এবারের আসরে টিকে থাকার লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। জিতলে সুপার ফোর, না জিতলে বিদায় এমন সমীকরণ নিয়েই মুখোমুখি দুই দল।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টায় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

বাংলাদেশ দলে তিনটি পরিবর্তন আনা হয়েছে। আগের ম্যাচে খেলা নাঈম শেখ, এনামুল হক বিজয় ও মোহাম্মদ সাইফ উদ্দিন আজ নেই। তাদের পরিবর্তে দলে এসেছেন মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান ও এবাদত হোসেন।

টস জিতে শানাকা বলেছেন, বড় ম্যাচে রান তাড়া করাটা গুরুত্বপূর্ণ। সে কারণেই তিনি ফিল্ডিং নিয়েছেন। অন্যদিকে সাকিব আল হাসান জানিয়েছেন, টস জিতলে তিনিও ফিল্ডিং নিতেন। তবে এখন যেহেতু ব্যাটিং করবেন সেহেতু উইকেট হাতে রেখে শেষ দশ ওভার কাজে লাগাতে পারলে ভালো একটি ম্যাচ হবে।

গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নামেন সাকিব আল হাসানরা। কিন্তু এশিয়া কাপের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। হেরেছে ৭ উইকেটে বড় ব্যবধানে। একইভাবে প্রথম ম্যাচে জয়হীন লঙ্কানরাও।

নবি-রশিদদের কাছে তারা হেরেছে ৮ উইকেটের বড় ব্যবধানে। তাই বাংলাদেশের মতো শ্রীলঙ্কার জন্যেও ম্যাচটি বাঁচা-মরার লড়াই।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে দুই দল এখন পর্যন্ত পরস্পরের মুখোমুখি হয়েছে মোট ১২ বার। জয়ের পাল্লাটা লঙ্কানদেরই বেশি। তারা জিতেছে আটটি ম্যাচে।

অন্যদিকে টাইগাররা জয় পেয়েছে মাত্র চারটিতে। তবে এশিয়া কাপে দুইদলের শেষ ম্যাচে জয়ের হাসি ছিল বাংলাদেশের।

বাংলাদেশের একাদশ:

সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মাহেদী হাসান, মোস্তাফিজুর রহমান ও এবাদত হোসেন।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ