বাংলাদেশকে দুই উইকেটে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে উঠে গেলো শ্রীলঙ্কা। টাইগারদের দেওয়া ১৮৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৯ ওভার দুই বলে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায়।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টায় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।
আজকের বাংলাদেশ দলে তিনটি পরিবর্তন আনা হয়েছে। আগের ম্যাচে খেলা নাঈম শেখ, এনামুল হক বিজয় ও মোহাম্মদ সাইফ উদ্দিন আজ নেই। তাদের পরিবর্তে দলে এসেছেন মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান ও পেসার এবাদত হোসেন। অন্যদিকে শ্রীলঙ্কা দলে একটি পরিবর্তন আনা হয়েছে। মাথিশা পাথিরানার পরিবর্তে একাদশে এসেছেন আসিথা ফার্নান্দো। আজ তার অভিষেক হচ্ছে।
টস জিতে শানাকা বলেছেন, বড় ম্যাচে রান তাড়া করাটা গুরুত্বপূর্ণ। সে কারণেই তিনি ফিল্ডিং নিয়েছেন। অন্যদিকে সাকিব আল হাসান জানিয়েছেন, টস জিতলে তিনিও ফিল্ডিং নিতেন। তবে এখন যেহেতু ব্যাটিং করবেন সেহেতু উইকেট হাতে রেখে শেষ দশ ওভার কাজে লাগাতে পারলে ভালো একটি ম্যাচ হবে।
গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নামেন সাকিব আল হাসানরা। কিন্তু এশিয়া কাপের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। হেরেছে ৭ উইকেটে বড় ব্যবধানে। একইভাবে প্রথম ম্যাচে জয়হীন লঙ্কানরাও।
নবি-রশিদদের কাছে তারা হেরেছে ৮ উইকেটের বড় ব্যবধানে। তাই বাংলাদেশের মতো শ্রীলঙ্কার জন্যেও ম্যাচটি ছিলো বাঁচা-মরার লড়াই।
বাংলাদেশের একাদশ:
সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মাহেদী হাসান, মোস্তাফিজুর রহমান ও এবাদত হোসেন।
শ্রীলঙ্কার একাদশ:
পাথুম নিসানকা, কুশাল মেন্ডিস, চারিথ আসালঙ্কা, দানুস্কা গুনাথিলাকা, ভানুকা রাজাপাকসে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দাসুন শানাকা, চামিকা করুণারত্নে, মাহিশ থিকসানা, দিলশান মাদুশঙ্কা ও আসিথা ফার্নান্দো।