খেলা

টসে হেরে ব্যাট করছে ভারত

 ফাইল ছবি
ফাইল ছবি

এশিয়া কাপের সুপার ফোরের হাইভোল্টেজ ম্যাচে টসে হেরে ব্যাট করছে ভারত। এ রিপোর্ট লেখা পর্যন্ত এক ওভারে ১১ রান করেছে টিমইন্ডিয়া। লোকেশ রাহুল ১ ও রোহিত শর্মা ১০ রানে ক্রিজে রয়েছেন।

রোববার (৪ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হয়।

ডিউ ফ্যাক্টরকে কাজে লাগাতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তারা আগের ম্যাচে হংকংকে ৩৮ রানে অলআউট করে পাওয়া দারুণ জয়ের মোমেন্টাম এই ম্যাচেও কাজে লাগাতে চায়।

পাকিস্তান দলে একটি পরিবর্তন আনা হয়েছে। ইনজুরিতে পড়া শাহনেওয়াজ ধানির পরিবর্তে একাদশে এসেছেন মোহাম্মদ হাসনাইন। অন্যদিকে ভারত দলে তিনটি পরিবর্তন আনা হয়েছে। হার্দিক পান্ডিয়া একাদশে ফিরেছেন। তার সঙ্গে একাদশে এসেছেন দীপক হুদা ও রবি বিষ্ণোই। ইনজুরিতে পড়া রবীন্দ্র জাজেদার পাশাপাশি একাদশে নেই দিনেশ কার্তিক ও আবেশ খান।

ভারতের একাদশ:

রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), দীপক হুদা, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, রবি বিষ্ণোই, অর্শ্বদীপ সিং ও যুজবেন্দ্র চাহাল।

পাকিস্তানের একাদশ:

মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, ইফতিখার আহমেদ, খুশদীল শাহ, শাদাব খান, আসিফ আলী, মোহাম্মদ নাওয়াজ, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন ও নাসিম শাহ।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ