খেলা

ভারতকে হারিয়ে ফাইনালের পথে শ্রীলঙ্কা

শ্রীলঙ্কা
শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হেরে অনেকটা বিদায়ের ঘণ্টা বেজে গেল ভারতের। অধিনায়ক রোহিত শর্মাদের দেয়া ১৭৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার প্লে-তে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। দুজনে পাওয়ার প্লে-তে যোগ করেন ৫৭ রান।

দুজনেই তুলে নেন অর্ধশতক। দলীয় ৯৭ রানের মাথায় ৩৭ বলে ৫২ রান করে নিশাঙ্কা ক্যাচ দেন যুজবেন্দ্র চাহালের বলে। পরের বলে চারিথ আসিলাঙ্কাকে শূন্য রানে ফেরেন চাহাল।

পর পর দুই উইকেট হারিয়ে বিপাকে পড়া লঙ্কাকে বিপদমুক্ত করতে ব্যর্থ হন দানুস্কা গুনাথিলাকা। রবিচন্দ্রন অশ্বিনের বলে ক্যাচ দেন ১ রান করে। গুনাথিলাকার ফেরার পরের ওভারেই মেন্ডিসকে ৫৭ (৩৭) রানে ফেরান চাহাল।

১১০ রানে ৪ উইকেট হারিয়ে ফেলার পর বিপদের মুখে ৩৪ বলে ৬৪ রানের অনবদ্য জুটিতে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান ভানুকা রাজাপাকসা ও দাসুন শানাকা। শেষ পর্যন্ত এক বল হাতে রেখে জয় নিশ্চিত করেন দুজনে। রাজাপাকসে করেন ২৫ (১৭) ও শানাকা করেন ১৮ বলে ৩৩ রান।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে লঙ্কান বোলারদের তোপে পড়ে ভারত। মাত্র ১৩ রানে লোকেশ রাহুল (৬) ও বিরাট কোহলিকে (০) ফিরতে হয় সাজঘরে।

তবে রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবের ৯৭ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় ভারত। জুটি ভাঙার আগে ৪১ বলে ৭২ রানের ইনিংস খেলেন রোহিত। যাদবের ব্যাটে আসে ৩৪ রান। ১৭ রান করে আসে হার্দিক পান্ডীয়া ও পান্তর ব্যাটে। শেষ দিকে অশিনের ১৫ রানের ইনিংসে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় ভারত।

শ্রীলঙ্কার হয়ে ৩ উইকেট নেন দিলশান মাধুশাঙ্কা। ২টি করে উইকেট নেন চামিকা করুনারত্নে ও দাসুন শানাকা। ১টি উইকেট নেন মাহেশ থেকশানা।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ