খেলা

সাইক্লিংয়ে স্বর্ণপদক আইইউবির

স্বর্ণপদক আইইউবির
স্বর্ণপদক আইইউবির

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী দিনে ছেলেদের সাইক্লিংয়ে স্বর্ণপদক জিতেছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) মার্কেটিং বিভাগের অষ্টম সেমিস্টারের শিক্ষার্থী নোবেল দে। শুক্রবার (১০ সেপ্টেম্বর) ঢাকার হাতিরঝিলে অনুষ্ঠিত প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।

প্রতিযোগিতায় পঞ্চম স্থান অধিকার করে আইইউবির হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট বিভাগের পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী খন্দকার ইশরাত জাহান রিফা।

স্বর্ণপদক জয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নোবেল দে বলেন, এটি তার জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত । এ সাফল্যের জন্য কঠিন পরিশ্রম করতে হয়েছে। ভবিষ্যতে আরো বেশি বেশি এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হবে বলেও জানান তিনি।

আইইউবির উপাচার্য তানভীর হাসান, পিএইচডি বলেন, অভিনন্দন নোবেল দে। গোটা আইইউবির জন্য গর্ব করার একটি উপলক্ষ আপনি এনে দিয়েছেন। মেয়েদের সাইক্লিং ইভেন্টে পঞ্চম স্থান অধিকার করায় আমি খন্দকার ইশরাত জাহান রিফাকেও অভিনন্দন জানাই। আপনাদের দুজনের জন্যই আইইউবি আজ বিশেষভাবে গর্বিত।

তিনি আরো বলেন, খেলাধুলা এবং বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষাজীবনের মানোন্নয়নে আইইউবিতে আমরা বেশকিছু পদক্ষেপ নিয়েছি।

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এ বছর তৃতীয়বারের মতো এ প্রতিযোগিতার আয়োজন করেছে। শুক্রবার প্রতিযোগিতার উদ্বোধনী দিনে অনুষ্ঠিত হয় দুটি ইভেন্ট—ছেলে ও মেয়েদের ২১ কিলোমিটার ম্যারাথন দৌড় এবং ১৪ কিলোমিটার সাইক্লিং।

দেশের ১২৫টি পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় সাত হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করছে এবারের প্রতিযোগিতায়। এবারের ১২টি ইভেন্ট হলো ফুটবল, ক্রিকেট, সাঁতার, অ্যাথলেটিক্স, টেবিল টেনিস, বাস্কেটবল, ভলিবল, হ্যান্ডবল, কাবাডি, দাবা, সাইক্লিং ও ব্যাডমিন্টন।

বিজ্ঞপ্তি

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ