পর্যটন

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২ জুন থেকে

ট্রেন
ট্রেন

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট আগামী ২ জুন বিক্রি করা শুরু হবে।

প্রতিদিন সকাল ৮টায় এই টিকিট বিক্রি শুরু হবে। একইভাবে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে আগামী ৯ জুন। একজন যাত্রী সর্বাধিক ৪টি টিকিট কিনতে পারবেন।

ঢাকার কমলাপুর ও চট্টগ্রামে অগ্রিম টিকিট বিক্রি হবে। কমলাপুরের ২৩টি কাউন্টার থেকে অগ্রিম টিকিট বিক্রি হবে। এখানে নারীদের জন্য আলাদা কাউন্টার থাকবে।

টিকিট বিক্রির প্রথম দিন ২ জুন বিক্রি হবে ১১ জুনের টিকিট, ৩ জুন বিক্রি হবে ১২ জুনের টিকিট, ৪ জুন বিক্রি হবে ১৩ জুনের টিকিট ও ৫ জুন বিক্রি হবে ১৪ জুনের টিকিট এবং ৬ জুন হবে ১৫ জুনের টিকিট।

অগ্রিম টিকিটের ২৫ শতাংশ পাওয়া যাবে অনলাইনে।

এছাড়াও, ৫ শতাংশ টিকিট থাকছে ভিআইপি কোটায় এবং ৫ শতাংশ টিকিট বরাদ্দ থাকছে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারিদের জন্য।

আর ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ৯ জুন- সেদিন বিক্রি হবে ১৮ জুনের টিকিট। এরপর ১০, ১১, ১২ ও ১৩ জুনের টিকিট পাওয়া যাবে যথাক্রমে ১৯, ২০, ২১ ও ২২ জুন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকা-কলকাতা রুটে ফ্লাইট বাড়াচ্ছে ইউএস-বাংলা

দেশের এয়ারলাইন্স ব্যবসার কলকাঠি কার কাছে?

অপরূপ সিলেটে প্রস্ফুটিত পর্যটন

বিমান পরিচালন ব্যবসায় দুর্দিন

ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল জাপান

ঢাকা থেকে দার্জিলিং : মিতালি এক্সপ্রেস ট্রেনের ভাড়া কত?

দেশ টিভির আনোয়ারসহ ১৪ সাংবাদিক পেলেন বিটিইএ সংবর্ধনা

বিদেশি পর্যটকদের জন্য ২১ ফেব্রুয়ারি সীমান্ত খুলছে অস্ট্রেলিয়া

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ