আদালত

সংশ্লিষ্ট খবর:

  • অ্যাওয়ার্ড জুটলো না লতিফ সিদ্দিকীর কপালে

  • ঘোলা পানিতে কেউ মাছ শিকারের চেষ্টা করবেন না

  • বাংলাদেশের মানুষ ধর্মান্ধ নয়: আমু

লতিফ সিদ্দিকীকে তলব করেছে ঢাকার আদালত

আবদুল লতিফ সিদ্দিকী
আবদুল লতিফ সিদ্দিকী

হজ নিয়ে মন্তব্যের কারণে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার দুটি মামলায় মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে তলব করেছে ঢাকার আদালত। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে লতিফ সিদ্দিকীকে বিরুদ্ধে ৮টি মামলা করা হয়েছে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী লতিফ সিদ্দিকীকে আগামী ২৮ ও ৩০ অক্টোবর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির হয়ে তার বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ঢাকা মেট্রোপলিটান আইনজীবী সমিতির সাবেক সভাপতি এএমএম আবেদ রাজা এবং পূর্ব ইসলামবাগের চামড়া ব্যবসায়ী মো. বাদল মিয়া বুধবার আদালতে মামলা দুটি দায়ের করেন।

ধর্মীয় অনুভুতিতে আঘাত হানার অভিযোগে ডাক, টেলিযোগাযোগ ও প্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম মিজানুর রহমানের আদালতে একটি মামলা দায়ের করেন অ্যাডভোকেট আবেদ রাজা।

মুখ্য মহানগর হাকিম রেজাউল করিমের আদালতে অপর মামলাটি দায়ের করেন চক-বাজারের ব্যবসায়ী মোহাম্মদ বাদল।

এদিকে তার বক্তব্যের প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে ২০ দলীয় জোটের নেতাকর্মীরা। এসময় কয়েকটি জেলায় বিএনপি ও জামাত শিবিরের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়।

গত রোববার নিউ ইয়র্কে স্থানীয় টাঙ্গাইল সমিতি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বলেন, ‘আমি তবে হজ আর তাবলিগ জামাতের ঘোরতর বিরোধী। আমি জামাতে ইসলামীরও বিরোধী।’

তার মতে, এতে শ্রমশক্তির অপচয় হয়, উৎপাদনে প্রভাব পড়ে।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজেদ জয় ও টক শোর আলোচকদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন আবদুল লতিফ সিদ্দিকী।

পরে তার এ বক্তব্যের ভিডিও ক্লিপ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তার নিজ দল আওয়ামী লীগ থেকে শুরু করে দেশে-বিদেশে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ