আদালত

সংশ্লিষ্ট খবর:

  • খোকন রাজাকারের ফাঁসির দণ্ডে সবার স্বস্তি

  • খোকন রাজাকারের ফাঁসিতে সন্তোষ আইনজীবী-মুক্তিযোদ্ধারা

মানবতাবিরোধী অপরাধ

খোকন রাজাকারের মৃত্যুদণ্ড

 রাজাকার খোকন
রাজাকার খোকন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক রাজাকার জাহিদ হোসেন খোকনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণা করেন।

খোকন রাজাকারের বিরুদ্ধে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের ১১টি অভিযোগের মধ্যে ১০টিই প্রমাণিত হয়েছে, বাকি একটি প্রমাণিত হয়নি। এর মধ্যে ৬টি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড ও ৪টি অভিযোগে দেয়া হয় বিভিন্ন মেয়াদের কারাদণ্ড আর প্রমাণিত না হওয়ায় একটি অভিযোগে তাকে খালাস দেয়া হয়।

এর মধ্য ৫,৬,৭,৮,৯,১০ নম্বর অভিযোগে দুই বছরের বুলু খাতুনসহ অসংখ্য সাধারণ মানুষ হত্যার দায়ে ফাঁসির আদেশ দেয় ট্রাইব্যুনাল। ফাঁসি ছাড়াও প্রমাণিত ৪টি অভিযোগে আরও ৪০ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে ফরিদপুরের মানবতাবিরোধী অপরাধের মূল হোতা খোকন রাজাকারকে।

রায়ে সর্বোচ্চ শাস্তি হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষের আইনজীভী বলেন, পলাতক থাকায় আসামিকে গ্রেপ্তারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।

তবে এ রায়ে ন্যায় বিচার পাওয়া যায়নি বলে জানান আসামি পক্ষের আইনজীবীরা।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় এটি ট্রাইব্যুনালের দ্বাদশ রায় এবং ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে এটি দ্বিতীয় রায়। সকাল ১১ টা ১৫ মিনিটে এজলাসে আসেন ট্রাইব্যুনাল-১ এর বিচারক প্যানেল ফরিদপুরের রাজাকার জাহিদ হোসেন খোকন পলাতক থাকায় তার অনুপস্থিতেই শুরু হয় রায় পড়া।

গত বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ দিন ধার্য করেন।

এর আগে ১৭ এপ্রিল বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল -১ এ খোকনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষে, মামলাটি রায় ঘোষণার জন্য অপেক্ষমান রাখেন। গত বছর ৯ অক্টোবর তার বিরুদ্ধে হত্যা, গণহত্যা ও ধর্ষণসহ ১১টি অপরাধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল।

এদিকে, জাহিদ হোসেন খোকনের বিরুদ্ধে আনা সকল অভিযোগ সন্দেহাতিতভাবে প্রমাণিত হওয়ায় খোকন রাজাকারের সর্বোচ্চ শাস্তির আশা করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল।

তবে খোকনের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণে রাষ্ট্রপক্ষ ব্যর্থ হয়েছে দাবি করে খালাস আশা করছেন আসামীপক্ষের আইনজীবী আব্দুস শুকুর খান।

উল্লেখ্য, ফরিদপুরের নগরকান্দার রাজাকার প্রধান জাহিদ হোসেন ওরফে খোকন রাজাকার। ২০১১ সালে নগরকান্দা মেয়র নির্বাচিত হলেও শপথ নেয়ার পর থেকেই পলাতক রয়েছেন খোকন রাজাকার।

মুক্তিযুদ্ধের সময় ১১টি মানবতাবিরোধী অপরাধের জন্য ২০১২ সালের ৯ অক্টোবর তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। তার বিরুদ্ধে অভিযোগগুলোর মধ্যে রয়েছে ১৬ জন নারী ও শিশুসহ ৫০ জনকে হত্যা, ৩ জনকে পুড়িয়ে হত্যা, ২ জনকে ধর্ষণসহ লুটপাট ও অগ্নিসংযোগ।

খোকন রাজাকার পলাতক থাকায় রাষ্ট্র নিযুক্ত আইনজীবী তার পক্ষে শুনানি করেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ