আদালত

সংশ্লিষ্ট খবর:

  • কায়সারের বিরুদ্ধে যত অভিযোগ

  • কায়সারের ফাঁসির রায়ে উল্লাস হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ায়

মানবতাবিরোধী অপরাধ

কায়সারের ফাঁসির আদেশ

সৈয়দ মোহাম্মদ কায়সার
সৈয়দ মোহাম্মদ কায়সার

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে হবিগঞ্জের কায়সার বাহিনীর প্রধান সৈয়দ মোহাম্মদ কায়সারকে ফাঁসির আদেশ দিয়েছে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুন্যাল-২। মঙ্গলবার বেলা ১২ টার দিকে এ রায় ঘোষণা করা হয়।

কায়সারের বিরুদ্ধে আনা ১, ২, ৩, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪ ও ১৬ নম্বর অভিযোগ প্রমাণিত হয়েছে। এর মধ্যে ৩, ৫, ৬, ৮, ১০, ১২ ও ১৬ নম্বর অভিযোগে তাকে মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়েছে।

২ নম্বর অভিযোগে ১০ বছর, ৭ নম্বর অভিযোগে সাত বছর এবং ১১ নম্বর অভিযোগে পাঁচ বছর কারাদণ্ড পেয়েছেন তিনি। খালাস পেয়েছেন ৪ ও ১৫ নম্বর অভিযোগ থেকে।

৪৮৪ পৃষ্ঠার রায়ের সারাংশ পড়ছেন ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান। বিচারক প্যানেলের অন্য দুই সদস্য হচ্ছেন বিচারপতি শাহীনুর ইসলাম ও বিচারপতি মো. মুজিবুর রহমান মিয়া।

মোহাম্মদ কায়সার ছিলেন হুসেইন মুহম্মদ এরশাদ সরকারের সাবেক প্রতিমন্ত্রী। গত ২ ফেব্রুয়ারি ১৬টি অভিযোগ গঠনের মধ্য দিয়ে ৭৩ বছর বয়সী কায়সারের বিরুদ্ধে মামলার বিচার শুরু হয়। অভিযোগ গঠনের আদেশ অনুসারে মুক্তিযুদ্ধকালে কায়সারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ একটি। এছাড়া মানবতাবিরোধী অপরাধ হিসেবে হত্যা, নির্যাতন, অগ্নিসংযোগ ও লুণ্ঠনের অভিযোগ ১৩টি এবং ধর্ষণের অভিযোগ দুটি। ৯ মার্চ থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হয়ে ২৩ জুলাই পর্যন্ত চলে।

মানবতাবিরোধী অপরাধে বিচারাধীন আসামিদের মধ্যে কায়সার দ্বিতীয় ব্যক্তি, যাকে জামিনে রেখে শুনানি চলে। যুদ্ধাপরাধের বহু প্রতীক্ষিত বিচার শুরুর পর এটি হবে ট্রাইব্যুনালের চতুর্দশ রায়।

গত বছর ১৫ মে কায়সারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। পরে ২১ মে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কায়সারকে গ্রেপ্তার করার পর ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠানো হয়। তবে শারীরিক কারণে জামিনের আবেদন জানালে ৫ আগস্ট ট্রাইব্যুনাল তাকে জামিন দেয়। এরপর থেকে মামলার কার্যক্রম শেষ হওয়ার দিন পর্যন্ত জামিনে ছিলেন তিনি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ