একাত্তরে মানবতাবিরোধী অপরাধে রাজাকার কমান্ডার সৈয়দ মোহাম্মদ কায়সারের ফাঁসির রায়ে স্বস্তি প্রকাশ করেছেন তার নিজ এলাকা হবিগঞ্জের মানুষ। মঙ্গলবার এ রায় ঘোষণার পরই মিষ্টি বিতরণ ও মিছিল বের করে উচ্ছাস প্রকাশ করেন তারা।
রায়ে স্বস্তি প্রকাশ করেছে ব্রাহ্মণবাড়িয়ার মানুষও। পাশাপাশি দ্রুত এ রায় কার্যকরের দাবি জানান তারা। আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ হয়েছে দেশের অন্যান্য জায়গায়ও।
এ রায়ে শুধু হবিগঞ্জ বা ব্রাহ্মণবাড়িয়া নয়, দেশ ও জাতি কলঙ্কমুক্ত হয়েছে বলে মন্তব্য করেন স্থানীয় জনগণ ও মুক্তিযোদ্ধারা।
সৈয়দ মোহাম্মদ কায়সারের ফাঁসির রায়ে সন্তোষ প্রকাশ করে দেশের অন্যান্য স্থানেও আনন্দ মিছিল বের করে জেলা আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধা সংসদ। মিষ্টি বিতরণ করে উচ্ছ্বাস প্রকাশ করে মুক্তিযোদ্ধাসহ সাধারণ মানুষ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: