গত ১৮ আগস্ট রাতে বরিশাল সদর উপজেলা কম্পাউন্ডে হামলা, সংঘর্ষ ও গুলিবিদ্ধের ঘটনায় ইউএনও-পুলিশের দায়ের করা মামলায় ১২ জন জামিন পেয়েছেন। এরমধ্যে পুলিশের দায়ের করা মামলায় ৯ জন এবং ইউএনও'র মামলায় ৩ জন রয়েছেন।
বুধবার (২৫ আগস্ট) দুপুর ১ টার দিকে বরিশালের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাছুম বিল্লাহ এ জামিন আদেশ দেন।
জানা যায়, গত ১৮ আগস্ট রাতে ঘটনায় সদর ইউএনও এবং পুলিশের দায়ের করা দুই মামলায় গ্রেফতারকৃত ২১ আসামির পক্ষের আইনজীবী আর্শিব উদ্দীন শাওন জামিনের আবেদন করেন।
পরে আদালতের বিচারক মাছুম বিল্লাহ শুনানি শেষে দুপুর দেড়টায় পুলিশের করা মামলায় ৯ জন ও ইউএনওর করা মামলায় ৩ জন সহ মোট ১২ জন আসামিকে জামিন দেন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: