হামলা ও সংঘর্ষের ঘটনায় এবার বরিশালের ইউএনও মুনিবুর রহমানের বিরুদ্ধে আদালতে দুই মামলা করা হয়েছে। এছাড়াও আসামির তালিকায় রয়েছেন কোতোয়ালি থানায় ওসি এবং ইউএনওর বাস ভবনের আনসাররা।
রবিবার (২২ আগস্ট) প্যানেল মেয়র ও সিটি রাজস্ব কর্মকর্তা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে এ মামলা দুটি দায়ের করেন। এছাড়া গ্রেপ্তার আওয়ামী লীগের ২১ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করেছেন আদালত।
এর আগে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি বাসভবনে হামলা ও সংঘর্ষের সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে প্রধান আসামি করে দুই মামলা করা হয়েছে। মামলা দুটির অভিযোগপত্র আদালত গ্রহণ করলে আইন অনুযায়ী মেয়র সাময়িক বরখাস্ত হতে পারেন। / ভোকা
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: