অপরাধ

সংশ্লিষ্ট খবর:

  • মন্দির হামলার প্রতিবাদে মানববন্ধন

ইসকন মন্দিরে হামলার ঘটনায় আটক এক

ইসকন মন্দির
ইসকন মন্দির

দিনাজপুরেরর কাহারোল উপজেলায় ইসকন মন্দিরে হামলার ঘটনায় শুক্রবার সকালে অস্ত্রসহ একজনকে আটক করেছে স্থানীয় গ্রামবাসী। পরে তাকে পুলিশের কাছে সোর্পদ করা হয়। এ সময় তার কাছে থাকা অস্ত্রের গুলিতে একজন গ্রামবাসী আহত হয়।

এদিকে, ঘটনার পর আটক দুজনের মধ্যে একজনকে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। একের পর এক হামলার ঘটনায় আতংক বিরাজ করছে সাধারণ মানুষের মধ্যে।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, দিনাজপুরের বীরগঞ্জে ইস্কন মন্দিরে হামলা চালানোর সঙ্গে জড়িত সন্দেহে সকালে মোজ্জামেল হক নামে একব্যক্তিকে আটক করে এলাকাবাসী। এ সময় তার কাছে থাকা একটি এসএমজি দিয়ে গুলি ছুড়েলে একজন গুলিবিদ্ধ হয়। পরে তাকে পুলিশের কাছে তুলে দেয় গ্রামবাসী।

এর আগে বৃহস্পতিবার দিনাজপুরের কাহারোল উপজেলার জয়নন্দ বাজারের কাছে হিন্দু সম্প্রদায়ের দহুচী ইসকন মন্দিরে ধর্মীয় সভায় বোমা হামলা চালায় দুবৃর্ত্তরা। রাত পৌনে ৯টার দিকে দুইটি মোটরসাইকেলে করে এসে সভাস্থলে পর পর ২টি বোমা নিক্ষেপ করে ৫ জন দুর্বৃত্ত। তবে বোমা দুইটি বিস্ফোরিত না হওয়ায় গুলি চালিয়ে পালিয়ে যায় তারা।

এতে মিঠুন চন্দ্র রায় ও রনজিত চন্দ্র রায় নামে দুইজন ইসকন ভক্ত গুলিবিদ্ধ হন। ঘটনার সময়ই স্থানীয়রা বোমাসহ ২ জনকে আটক করে। রাতেই প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

দিনাজপুরের পুলিশ সুপার রুহুল আমীন বলেন, হামলাকারীদের প্রত্যেককে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

এদিকে, দিনাজপুরে সাম্প্রতিক সময়ে ইতালীয় নাগরিককে হত্যা চেষ্টার পাশাপাশি গত ৫ ডিসেম্বর কান্তুজিউ মন্দিরে বোমা হামলার ঘটনা ঘটে। একের পর এক নাশকতার পর ইসকন মন্দিরে এ হামলা ঘটনায় আতঙ্ক বিরাজ করছে দিনাজপুরবাসীর মধ্যে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ