বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বীকে নির্যাতনের ঘটনায় শনিবার রাজধানীর মোহাম্মদপুর থানার উপরিদর্শক-এসআই মাসুদ শিকদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার এতথ্য নিশ্চিত করেছেন।
শনিবার দুপুরে তিনি জনান, বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বীকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত এসআই মাসুদকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এর আগে সোমবার মাসুদ শিকদারকে প্রত্যাহার করা হয়।
শনিবার রাতে রাব্বী রাজধানীর মোহাম্মদপুর থেকে কল্যাণপুরে নিজ বাসায় যাওয়ার সময় পুলিশ তাকে আটক করে তার কাছ থেকে চাঁদা দাবি করে।
এসময় পুলিশ তার কাছ থেকে চাঁদা না পেয়ে অকথ্য গালাগাল ও নির্যাতন চালায়। এ ঘটনায় রোববার মোহাম্মদপুর থানায় লিখিত অভিযোগ করেন তিনি।
গোলাম রাব্বী বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগে সহকারি পরিচালক হিসেবে কাজ করছেন।
অভিযোগ উঠেছে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তাকে আটকে ইয়াবা ব্যবসায়ী-সেবনকারী বানানোর ভয় দেখিয়ে টাকা আদায়ের চেষ্টাও করে এ পুলিশ কর্মকর্তা।